
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাইনুল ইসলাম মান্না। রবিবার (৩১ মে) রাতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন এবং কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে পাঠানো পদত্যাগপত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
ফেসবুক পোস্টে মাইনুল ইসলাম মান্না জানান, ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক পদ থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ সিদ্ধান্ত গ্রহণে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের চাপ কিংবা জোরজবরদস্তি ছিল না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি লিখেন, আমি মো. মাইনুল ইসলাম মান্না ঝালকাঠি জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি। এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারো কোনো জোরজবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহ্বায়ক থাকাকালীন সময়ে কেউ যদি আমার কোনো ব্যবহার বা কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন।

Leave a Reply