Blog

  • কিশোর গ্যাংয়ের মিছিল থেকে ১৮ জনকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

    কিশোর গ্যাংয়ের মিছিল থেকে ১৮ জনকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

    কিশোর গ্যাংয়ের মিছিল থেকে ১৮ জনকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

    নোয়াখালীর জেলা শহর থেকে ‘কিশোর গ্যাং’-এর সদস্য অভিযোগে ১৮ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় পৌর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

    ছাত্রদলের নেতাকর্মীদের ভাষ্য, জেলা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ আছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। এ অবস্থায় কিশোর গ্যাংয়ের মিছিল থেকে ১৮ জনকে আটক করেন তারা। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

    তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল ও নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • ইসরায়েলের সঙ্গে মার্কিন সেনাবাহিনীকে একীভূতকরণের পথে হাঁটছে মার্কিন কংগ্রেস  

    ইসরায়েলের সঙ্গে মার্কিন সেনাবাহিনীকে একীভূতকরণের পথে হাঁটছে মার্কিন কংগ্রেস  

    ইসরায়েলের সঙ্গে মার্কিন সেনাবাহিনীকে একীভূতকরণের পথে হাঁটছে মার্কিন কংগ্রেস  

    ইরান যুদ্ধ ও তার আগে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে যখন ইসরায়েল সরকারের প্রতি নজিরবিহীন মাত্রায় অবিশ্বাস ও অসন্তোষ তৈরি হয়েছে, ঠিক তখনই মার্কিন কংগ্রেস দুই দেশের সামরিক সম্পর্ককে আরও বেশি জোরালো ও একীভূত করার একটি বিতর্কিত প্রস্তাব উত্থাপন করেছে। গত মঙ্গলবার প্রকাশিত ২০২৭ সালের ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট’ (NDAA)-এর হাউস সংস্করণে অত্যন্ত গোপনে ‘সেকশন ২২৪’ বা ‘ইউনাইটেড স্টেটস-ইসরায়েল ডিফেন্স টেকনোলজি কোঅপারেশন ইনিশিয়েটিভ’ (যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা উদ্যোগ) শিরোনামে এই নতুন ধারাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর আনাদুলো এজেন্সির

    সংশ্লিষ্ট বিশ্লেষকেরা মনে করছেন, এই একটিমাত্র আইনি ধারা মার্কিন সামরিক বাহিনীর সাথে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যকার সম্পর্ককে এতটা গভীরভাবে জড়িয়ে ফেলবে, যা ১৯৪৮ সালে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ২০ হাজার কোটি ডলারেরও বেশি সামরিক সহায়তার চেয়েও অনেক বেশি সুদূরপ্রসারী ও প্রভাবশালী হবে।

    প্রস্তাবিত এই 'সেকশন ২২৪' মূলত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক গবেষণা ও উন্নয়ন, যৌথ অস্ত্র উৎপাদন, যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার), লাইসেন্সিং চুক্তি এবং সামগ্রিক মার্কিন-ইসরায়েল সামরিক-শিল্প খাতের সহযোগিতার একটি স্থায়ী রূপরেখা তৈরি করবে। যদিও ওয়াশিংটন ও তেল আবিব দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একসঙ্গে কাজ করছে, তবে নতুন এই বিধানের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোয়ান্টাম কম্পিউটিং, স্বায়ত্তশাসিত সামরিক ব্যবস্থা, ডিরেক্টেড এনার্জি (লেজার অস্ত্র), সাইবার নিরাপত্তা এবং বায়োটেকনোলজির মতো ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য অত্যন্ত সংবেদনশীল প্রতিটি প্রতিরক্ষা প্রযুক্তি খাতে সমন্বয় ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। 

    এমনকি এই নীতিমালায় ‘নেটওয়ার্ক ইন্টিগ্রেশন’ এবং ‘ডেটা ফিউশন’ বা তথ্য একীভূতকরণের প্রস্তাবও করা হয়েছে, যার সহজ অর্থ হলো মার্কিন সামরিক বাহিনীর গোপন তথ্য ও ডেটা খুব শীঘ্রই ইসরায়েলি সামরিক বাহিনীর নিজস্ব তথ্যে পরিণত হতে পারে। যদি এই প্রস্তাবটি সম্পূর্ণরূপে পাস ও কার্যকর হয়, তবে এটি বিশ্বের অন্য যেকোনো দেশের (এমনকি নেটো মিত্রদের) চেয়েও ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চতর ও গভীরতম সামরিক-শিল্প একীকরণের পথ সুগম করবে।

    এই পদক্ষেপটি মার্কিন রাজনীতি ও অর্থনীতিতে ইসরায়েলের প্রভাবকে এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে ইসরায়েল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সরাসরি কর্মসংস্থান বা চাকরি সৃষ্টির মাধ্যমে মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তারের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটি ব্যবহার করার সুযোগ পাবে। মিসিসিপি এবং আরকানসাসের মতো অঙ্গরাজ্যগুলোতে নতুন অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন বা সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল মার্কিন মাটিতে কর্মসংস্থান সৃষ্টির কৃতিত্ব দাবি করতে পারবে, যা পরোক্ষভাবে ওই সব অঞ্চলের মার্কিন কংগ্রেস সদস্যদের নিজেদের পক্ষে টানতে সাহায্য করবে। 

  • বেড়ানোর কথা বলে দ্বিতীয় স্ত্রীকে জঙ্গলে নিয়ে হত্যা করল তৃতীয় স্বামী

    বেড়ানোর কথা বলে দ্বিতীয় স্ত্রীকে জঙ্গলে নিয়ে হত্যা করল তৃতীয় স্বামী

    বেড়ানোর কথা বলে দ্বিতীয় স্ত্রীকে জঙ্গলে নিয়ে হত্যা করল তৃতীয় স্বামী

    স্বামী আলমগীর গাজি ও স্ত্রী এলিজা বেগম © সংগৃহীত ও সম্পাদিত

    শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকার জঙ্গলে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া এক নারীর অর্ধগলিত মরদেহের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী এলিজা বেগমকে (৫২) শ্বাসরোধ করে হত্যার পর জঙ্গলে ফেলে রাখেন তার স্বামী আলমগীর গাজি (৩৬) ও তার সহযোগী আব্দুল কুদ্দুস (৩৫)। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে।

    শুক্রবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম। এর আগে গত ৩ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার মূল পরিকল্পনাকারী আলমগীর গাজি।

    পুলিশ সূত্রে জানা যায়, নিহত এলিজা বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোয়াটি গ্রামের মৃত ইব্রাহিম আলীর মেয়ে। তিনি কুড়িগ্রাম আদালতে আইনজীবীদের সঙ্গে মহুরী হিসেবে কাজ করতেন। অপরদিকে আলমগীর গাজি খুলনার কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামের মুনসুর রহমান গাজির ছেলে এবং পেশায় চিপস ব্যবসায়ী। সহযোগী আব্দুল কুদ্দুস কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

  • ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম ম্যাচেই স্মরণীয় জয়

    ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম ম্যাচেই স্মরণীয় জয়

    ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম ম্যাচেই স্মরণীয় জয়

    ইউরোপের মাটিতে নিজেদের প্রথম ম্যাচেই স্মরণীয় জয় পেল বাংলাদেশ © সংগৃহীত

    ইউরোপের মাটিতে নিজেদের প্রথম ম্যাচেই স্মরণীয় জয় পেল বাংলাদেশ ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের জয়ের নায়ক অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। তাঁর জোড়া গোলেই সেরাভালের সান মারিনো স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

    ইউরোপের মাটিতে নিজেদের প্রথম ম্যাচেই স্মরণীয় জয় পেল বাংলাদে…

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প…

    দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউ…

    ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস…

    সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি খালে…

    বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে আলোচিত ও মর্যাদাপূর্ণ প্রতীকগুলোর এ…

  • যেকোনো সময় ছাত্রদলের কমিটি, কপাল পুড়তে পারে বিতর্কিতদের

    যেকোনো সময় ছাত্রদলের কমিটি, কপাল পুড়তে পারে বিতর্কিতদের

    যেকোনো সময় ছাত্রদলের কমিটি, কপাল পুড়তে পারে বিতর্কিতদের

    ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় এগিয়ে যারা © টিডিসি সম্পাদিত

    গত মার্চের শুরুতেই সরকারি দল বিএনপির প্রধান সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের রাকিব-নাছির কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকে প্রতিনিয়তই গুঞ্জন ছিল নতুন কমিটির। সর্বশেষ ঈদুল আজহার পর বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর সেই গুঞ্জন আরও বেড়েছে। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক—শীর্ষ এই দুই গুরুত্বপূর্ণ পদকে ঘিরে ভেতরে-বাইরে চলছে শেষ মুহূর্তের নানা সমীকরণ, লবিং ও আলোচনা। পাশাপাশি শুরু হয়েছে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ ও তদবির। 

    জানা গেছে, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শের পাশাপাশি পদপ্রত্যাশীদের বিগত দিনের আমলনামাও বিবেচনায় নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একসঙ্গে শীর্ষপদগুলো ঘোষণা করতে পারেন। সর্বশেষ ২০২৩ সালের ১ মার্চ কেন্দ্রীয় ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছিল। সেক্ষেত্রে পরীক্ষিত ও ৫ আগস্টের আগে মামলায় জর্জরিত, হাসিনা রেজিমে নির্যাতিত যোগ্য ও ত্যাগীদের প্রাধান্য দেওয়া হবে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা থাকলে তাদের ছাত্রদলের নতুন নেতৃত্বে মূল্যায়ন করা হবে না বলে বিএনপি সূত্রে জানা গেছে।

  • ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

    ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

    ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রধান ফটকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সদ্য প্রয়াত নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে ব্যানার টাঙিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তোফায়েল আহমেদ হলটির সাবেক আবাসিক শিক্ষার্থী।

    শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হলের প্রধান ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈমসহ ৪ জন নেতাকর্মী ব্যানার টাঙিয়ে দ্রুত সটকে পড়েন। পরে এ ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

    এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো নুরুল আমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি নিয়ে আমি সম্পূর্ণ অবগত নই। হলে গিয়ে খবর নিয়ে দেখব আসলে বিষয়টি কি। তারপর বলতে পারব।

  • হাইতির হয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব পেলেও প্রত্যাখ্যান এদোয়ার, কিন্তু কেন?

    হাইতির হয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব পেলেও প্রত্যাখ্যান এদোয়ার, কিন্তু কেন?

    হাইতির হয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব পেলেও প্রত্যাখ্যান এদোয়ার, কিন্তু কেন?

    ফ্রান্সের ক্লাব লেন্সের ফরোয়ার্ড ওদসোন এদোয়ার © সংগৃহীত

    ২০২৬ ফুটবল বিশ্বকাপে হাইতির হয়ে খেলার সুযোগ পেলেও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফ্রান্সের ক্লাব লেন্সের ফরোয়ার্ড ওদসোন এদোয়ার। তার মতে, বিশ্বকাপে খেলা কোনো আমন্ত্রণে পাওয়া সুযোগ নয়, বরং মাঠের পারফরম্যান্সের মাধ্যমে অর্জন করতে হয়।

    পিএসজির সাবেক এই ফরোয়ার্ড হাইতির জাতীয় দলের সম্ভাব্য স্কোয়াডে জায়গা পেলেও শেষ পর্যন্ত দলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন। তার বিশ্বাস, যারা পুরো বাছাইপর্বে লড়াই করে দলকে বিশ্বকাপে তুলেছেন, তাদের জায়গা শেষ মুহূর্তে এসে দখল করা উচিত নয়।

    নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে এদোয়ার বলেন, হাইতির হয়ে শুধু বিশ্বকাপ খেলতে শেষ মুহূর্তে দলে যোগ দেওয়া তার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি বলেন, ‘খেলোয়াড়রা বাছাইপর্বে লড়াই করেছে, আমি শেষ মুহূর্তে এসে সেই সুযোগ নিতে পারি না। যদি আমি বিশ্বকাপ খেলি, তাহলে আমাকে সেটা অর্জন করতে হবে।’

    তিনি আরও বলেন, হাইতির দলে শুধুমাত্র বিশ্বকাপ খেলার জন্য যোগ দেওয়া তার কাছে সম্মানজনক মনে হয়নি। তাই তিনি এমন কোনো জায়গা নিতে চাননি, যা অন্য কোনো খেলোয়াড়ের প্রাপ্য বলে তিনি মনে করেন।

  • পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের সভাপতি থেকে ঢাবি ভিসির পদত্যাগ

    পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের সভাপতি থেকে ঢাবি ভিসির পদত্যাগ

    পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের সভাপতি থেকে ঢাবি ভিসির পদত্যাগ

    দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে গত ৩১ মে ইউট্যাবের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন সংগঠনটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসির দায়িত্ব পালন করা এই অধ্যাপক।

    পদত্যাগ পত্রে ড. এবিএম ওবায়দুল ইসলাম উল্লেখ করেছেন, ‘বর্তমানে কিছু অনিবার্য ব্যক্তিগত কারণে আমার পক্ষে ইউট্যাবের সভাপতির মতো গুরুদায়িত্ব পালন ও সংগঠনের কার্যক্রমের পেছনে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না।’

    পদত্যাগের কারণ ব্যাখ্যায় তিনি আরও উল্লেখ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমার কাজের পরিধি আরও বেড়েছে। যে কারণে ইউট্যাবের জন্য আগের মতো সময় দেওয়া আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে। ফলে সংগঠনের বৃহত্তর স্বার্থে এবং এর গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে আমি সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি’, 

    এ বিষয়ে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে জানান, ইউট্যাবের মতো বড় সংগঠনে সময় দেবার মতো সময় আমার নাই। তাই পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন।

    দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউ…

    ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস…

    সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি খালে…

    বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে আলোচিত ও মর্যাদাপূর্ণ প্রতীকগুলোর এ…

    চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে মশাল মিছিল, র…

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর…

  • লা লিগার ‘প্লেয়ার অব দ্য সিজন’ হলেন লামিন ইয়ামাল

    লা লিগার ‘প্লেয়ার অব দ্য সিজন’ হলেন লামিন ইয়ামাল

    লা লিগার ‘প্লেয়ার অব দ্য সিজন’ হলেন লামিন ইয়ামাল

    বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামাল © সংগৃহীত

    বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল স্প্যানিশ ঘরোয়া ফুটবল লিগ ‘লা লিগা’র চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। মাত্র ১৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকা বার্সেলোনাকে লা লিগার শিরোপা ধরে রাখতে (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবারের মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে ইয়ামাল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক মরসুমে তিন তিনবার লা লিগার মাসসেরা খেলোয়াড় হওয়ার অনন্য রেকর্ড গড়েন।

    চলতি সিজনে বার্সার হয়ে ১৬টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করে তিনি ক্লাবটির চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। এছাড়া ক্লাবটির জন্য ডাবল আনন্দের খবর নিয়ে গত বৃহস্পতিবার বার্সেলোনার ম্যানেজার হান্সি ফ্লিক লা লিগার বর্ষসেরা কোচ  নির্বাচিত হয়েছেন।

    লামিন ইয়ামালের এই অসামান্য কীর্তি নিয়ে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য সে এক মূর্তিমান আতঙ্কের নাম; ব্লাউগ্রানাদের (বার্সেলোনা) এই আক্রমণাত্মক ফুটবলারকে থামানোর জন্য প্রতিপক্ষের ডিফেন্ডারদের রীতিমতো জানপ্রাণ দিয়ে চেষ্টা করতে হয়।” বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মাঠের অবদানের বাইরেও এই তরুণ কাতালান উইঙ্গার নিজে ১৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১১টি গোল করিয়েছেন, যা লা লিগার যেকোনো খেলোয়াড়ের চেয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড।

    অবশ্য চলতি মৌসুমের শেষভাগটা চোটের কারণে কিছুটা অস্বস্তিতে কেটেছে এই ফুটবল বিস্ময়ের। কুঁচকির ইনজুরির কারণে এই মৌসুমে বেশ কয়েকবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে এবং হ্যামস্ট্রিং চোটের কারণে বার্সেলোনার শেষ ছয়টি ম্যাচেও তিনি অংশ নিতে পারেননি। তবে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, আগামী সপ্তাহ থেকে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন এবং স্পেনের জাতীয় দলের হয়ে মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে। এর আগে মাত্র ১৬ বছর বয়সে বিশ্ব ফুটবলের নজরে আসা ইয়ামাল ২০২৪ সালের উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের রেকর্ড চতুর্থ শিরোপা জয়ের পেছনে অন্যতম প্রধান ও অবিচ্ছেদ্য কারিগর ছিলেন।

  • সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল আইইউবিএটি

    সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল আইইউবিএটি

    সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল আইইউবিএটি

    সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল আইইউবিএটি © জনসংযোগ

    ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর নিজস্ব ক্যাম্পাসে সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি ও ইনিশিয়েশন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সবুজ ও মনোরম পরিবেশে উৎসবমুখর আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুই হাজার-এরও বেশি নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

    পরিচিতি পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইইউবিএটির মিশন ও ভিশন, একাডেমিক নিয়মকানুন, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার ও আইটি সুবিধা, শিক্ষার্থী সংগঠন ও সহশিক্ষা কার্যক্রম, পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও শিক্ষাবান্ধব পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকাসক্তি প্রতিরোধ সংস্থা (মানস)-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী, প্রখ্যাত করপোরেট নেতা ও বিপণন বিশেষজ্ঞ ড. সৈয়দ আলমগীর, ইউনিকো হসপিটালস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আর্দ্রা কুরিয়েন এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আয়মান সাদিক। অনুষ্ঠানে অ্যালামনাই প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার মাশরুফা করিম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।

    বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং বাস্তবমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও তারা শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা, সৃজনশীল সমস্যা সমাধান, দলবদ্ধ কাজের দক্ষতা এবং সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব বোঝান। একই সঙ্গে তারা আইইউবিএটিকে জ্ঞান, গবেষণা, উদ্ভাবনী উদ্যোগ এবং ক্যারিয়ার উন্নয়নের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।