Blog

  • লিটার প্রতি ৫ টাকা করে ফের বাড়ল জ্বালানি তেলের দাম!

    লিটার প্রতি ৫ টাকা করে ফের বাড়ল জ্বালানি তেলের দাম!

    লিটার প্রতি ৫ টাকা করে ফের বাড়ল জ্বালানি তেলের দাম!

    জ্বালানি তেলের দাম ফের বাড়ল © প্রতীকী ছবি

    জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম আরও বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামীকাল সোমবার (১ জুন) থেকে। ফলে লিটার প্রতি ৫ টাকা করে ফের বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম। তবে ডিজেল ১১৫ টাকাই বহাল থাকবে।

    আজ সোমবার  (৩১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

    মে মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা বহাল ছিল। তবে জুনে এসে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৫ টাকা করে বেড়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা/লিটার, অকটেন ১৪৫ টাকা/লিটার, পেট্রোল ১৪০ টাকা/লিটার এবং কেরোসিন ১৩৫ টাকা/লিটারে পুনর্নির্ধারণ করা হলো। যা ১ জুন থেকে কার্যকর হবে।

  • শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলছে?

    শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলছে?

    শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলছে?

    ছুটি শেষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পুনরায় ফিরছেন না চলতি সপ্তাহে © প্রতীকী ছবি

    টানা সাতদিনের সরকারি ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা সাতদিনের ছুটি উপভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরবেন।

    তবে ছুটি শেষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পুনরায় ফিরছেন না চলতি সপ্তাহে। ‎‎ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় পাঠদান শুরু হবে আগামী রবিবার (৭ জুন) থেকে। ‎

    ‎অন্যদিকে, দেশের সব মাদ্রাসার আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে আরও দেরিতে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে পুনরায় শ্রেণিকক্ষ খুলবে।

    গত ২৪ মে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাসের পরেই ছুটিতে যাওয়ার সুযোগ পান। ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছিল।

    এদিকে, ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মাসের লম্বা ছুটি পেয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সোমবার থেকে শুরু হবে।

  • হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

    হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

    হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

    হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

    তিনি বিএনপি সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন। আজ রবিবার (৩১ মে) ভারতের দিল্লির একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি।

    জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন কফিল উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

    আলহাজ্ব কফিল উদ্দিন স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কফিল উদ্দিনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

    গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত এক প্রতীকী ফুটবল ম্যাচে ব্র…

  • ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিল গোপালগঞ্জের আর্জেন্টিনা

    ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিল গোপালগঞ্জের আর্জেন্টিনা

    ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিল গোপালগঞ্জের আর্জেন্টিনা

    গোপালগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ © টিডিসি ফটো

    গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত এক প্রতীকী ফুটবল ম্যাচে ব্রাজিলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে আর্জেন্টিনা। রবিবার (৩১ মে) উপজেলার পারুলিয়া স্কুল মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

    রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ম্যাচকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেশের খ্যাতনামা ফুটবলারদের পাশাপাশি কয়েকজন বিদেশি খেলোয়াড়ও খেলায় অংশ নেওয়ায় গ্রামীণ মাঠেই আন্তর্জাতিক আবহ তৈরি হয়।

    খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি এবং উচ্ছ্বাসে পুরো মাঠ মুখর হয়ে ওঠে।

  • রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে জামায়াত— ইয়ানত কোনো চাঁদাবাজি নয়, এটি পবিত্র আমানত

    রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে জামায়াত— ইয়ানত কোনো চাঁদাবাজি নয়, এটি পবিত্র আমানত

    রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে জামায়াত— ইয়ানত কোনো চাঁদাবাজি নয়, এটি পবিত্র আমানত

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্তৃক ৩১ মে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রদত্ত বক্তব্য অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

    রবিবার (৩১ মে) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। 

    বিবৃতিতে বলা হয়, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর ঐতিহ্যবাহী ও নিয়মতান্ত্রিক সাংগঠনিক কার্যক্রমকে কেন্দ্র করে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

  • ১০ দিনে পদ্মা-যমুনা সেতুর টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

    ১০ দিনে পদ্মা-যমুনা সেতুর টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

    ১০ দিনে পদ্মা-যমুনা সেতুর টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

    ঈদুল আজহার ছুটিতে পদ্মা ও যমুনা সেতু পারাপারকারী যানবাহন থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার (৩১ মে) এ তথ্য জানানো হয়েছে।

    ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পারাপার হওয়া ৩ লাখ ১৮ হাজার ৫১৫ টি যানবাহন থেকে এই টোল আদায় হয়েছে।

    একইভাবে যমুনা সেতুতে ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

  • ব্রাজিলের বিশ্বকাপ দলের জার্সি নম্বর ঘোষণা—নেইমার ১০, অন্যরা কে কত?

    ব্রাজিলের বিশ্বকাপ দলের জার্সি নম্বর ঘোষণা—নেইমার ১০, অন্যরা কে কত?

    ব্রাজিলের বিশ্বকাপ দলের জার্সি নম্বর ঘোষণা—নেইমার ১০, অন্যরা কে কত?

    বিশ্বকাপের জন্য নেইমারদের অফিশিয়াল জার্সি নম্বর প্রকাশ করেছে সিবিএফ © সংগৃহীত

    আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য নেইমারদের অফিশিয়াল জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফেরা ও চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ১০ নম্বর জার্সি। আর আক্রমণভাগের অন্যতম ভরসা ম্যাথিউস কুনিয়াকে দেওয়া হয়েছে ৯ নম্বর জার্সি।

    নিজেদের ক্লাব রিয়াল মাদ্রিদের মতোই জাতীয় দলেও ৭ নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন ভিনিসিয়ুস জুনিয়র। আর আক্রমণভাগের আরেক তারকা রাফিনিয়ার গায়ে উঠছে ১১ নম্বর জার্সি। ব্রাজিলের বিস্ময় বালক এনড্রিক পরবেন ১৯ নম্বর জার্সি।

    আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে তার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা। আজ রবিবার (৩১ মে) রাতে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এরপর আগামী শনিবার যুক্তরাষ্ট্রের মাটিতে মিশরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে ব্রাজিল দল।

  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ আখ্যা: কাঠগড়ায় দৃষ্টিভঙ্গি, নাকি প্রতিষ্ঠান?

    ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ আখ্যা: কাঠগড়ায় দৃষ্টিভঙ্গি, নাকি প্রতিষ্ঠান?

    ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ আখ্যা: কাঠগড়ায় দৃষ্টিভঙ্গি, নাকি প্রতিষ্ঠান?

    প্রফেসর ড. শাহাদাত হোছাইন, ফাইন্যান্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

    তিনি দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়টিকে ‘কোচিং সেন্টার’ বলে আখ্যায়িত করেছেন। কিন্তু সবচেয়ে সেরা প্রতিষ্ঠানটিকেই যদি শুধু কোচিং সেন্টার বলা হয়, তবে বাকিগুলোর অস্তিত্বের সংকট কোথায় গিয়ে দাঁড়ায়? আর এই মন্তব্য যিনি করেছেন, তার নিজের দৃষ্টিভঙ্গি সম্পর্কেই-বা এটি কী বার্তা দেয়?

    সম্প্রতি এক পডকাস্টে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি কোচিং সেন্টারের সঙ্গে তুলনা করেন। এর প্রতিক্রিয়া আসতে সময় লাগেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাবেক অ্যালামনাইরা ক্ষুব্ধ হন এবং তার নিজস্ব রাজনৈতিক শিবিরের একটি শিক্ষক সংগঠনও এই বক্তব্য প্রত্যাহারের দাবি তোলে। চাপের মুখে এক দিনের মধ্যে তিনি দুঃখ প্রকাশ করে মন্তব্যটি প্রত্যাহার করে নেন। তিনি দাবি করেন যে, তার বক্তব্য ভুল বোঝা হয়েছে এবং তিনি কেবল বিশ্ববিদ্যালয়টিকে একটি বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করতে চেয়েছিলেন।

  • ছাত্রলীগ নেতার বিয়েতে আওয়ামী লীগ-বিএনপির নেতারা, ছবি ভাইরাল

    ছাত্রলীগ নেতার বিয়েতে আওয়ামী লীগ-বিএনপির নেতারা, ছবি ভাইরাল

    ছাত্রলীগ নেতার বিয়েতে আওয়ামী লীগ-বিএনপির নেতারা, ছবি ভাইরাল

    ছাত্রলীগ নেতা শান্ত ভূঁইয়ার বিয়েতে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা একসঙ্গে © সংগৃহীত ও সম্পাদিত

    হবিগঞ্জের মাধবপুরে এক ছাত্রলীগ নেতার বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের একসঙ্গে উপস্থিতি এবং আনন্দঘন পরিবেশে সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    রবিবার (৩১ মে) উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ছেলে ও ছাত্রলীগ নেতা শান্ত ভূঁইয়ার বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বিএনপি নেতা ফরিদুর রহমান, সোহেল মাহমুদ, আবদাল শাহ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাসাদ্দুক আহমেদসহ উভয় দলের একাধিক নেতাকে একসঙ্গে দেখা যায়।

  • জেলা পরিষদ থেকে আসিফের ১৫ ও হাসনাতের ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে কী ঘটেছে?

    জেলা পরিষদ থেকে আসিফের ১৫ ও হাসনাতের ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে কী ঘটেছে?

    জেলা পরিষদ থেকে আসিফের ১৫ ও হাসনাতের ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে কী ঘটেছে?

    আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

    বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুইজন শীর্ষ নেতা কুমিল্লা জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা অর্থ বরাদ্দ নিয়েছিলেন বলে সেখানকার প্রশাসক বক্তব্য দেওয়ার পর এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। মুরাদনগর এবং দেবিদ্বার উপজেলার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে ‘অস্বাভাবিকভাবে’ জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে এই অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিষদের বর্তমান প্রশাসক ও বিএনপি নেতা মো. মোস্তাক মিয়া। তবে এই বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন এনসিপির দুই নেতা।

    সেইসময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্বরত ছিলেন পরবর্তীতে এনসিপিতে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বর্তমানে দলটির মুখপাত্র। অন্যদিকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বর্তমানে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। তারা দুজনেই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। 

    শনিবার (৩০ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি নেতা ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, আসিফ মাহমুদ, ১৫ কোটি টাকা নিয়ে গেছে আমাদের নিজস্ব রাজস্বের টাকা এবং আরেকজন হাসনাত আব্দুল্লাহও নিয়ে গেছে ১০ কোটি টাকা। তো এটা হলো সমন্বয়ের অবস্থা।