চলতি বছরের মে মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা আগের মাসের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, যৌন হয়রানি এবং আত্মহত্যার মতো ঘটনাগুলোর ঊর্ধ্বগতি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রকাশিত সর্বশেষ জেন্ডারভিত্তিক সহিংসতা মনিটরিং প্রতিবেদনে উঠে এসেছে।
রোববার (৩১ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা ছিল ৩১২টি, যা মে মাসে বেড়ে ৩২৬টিতে পৌঁছেছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে সহিংসতার চিত্র আরও ভয়াবহ রূপ নিয়েছে।সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে ধর্ষণের ঘটনা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ধর্ষণের ঘটনা ছিল ৫৪টি; যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৭৮টিতে। অর্থাৎ এক মাসেই প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই অপরাধ। একই সময়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ১৪ থেকে বেড়ে ১৬টিতে এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২ থেকে বেড়ে ৬টিতে পৌঁছেছে। যৌন হয়রানির ঘটনাও ১৭ থেকে বেড়ে ১৮টি হয়েছে।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তসংলগ্ন নাফ নদীতে প্রকাশ্য দিবালোকে মিয়ানমারভিত্তিক রোহিঙ্গা সশস্ত্র দুর্বৃত্তদের তৎপরতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত দুর্বৃত্তদের ফাঁকা গুলিবর্ষণ, একটি জেলে নৌকাকে ধাওয়া এবং পরে নৌকাটি ডুবিয়ে দেওয়ার ঘটনায় সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে টেকনাফের হ্নীলা ৩ নং ওয়ার্ডে সুলিশপাড়া সীমান্তের নাফ নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তিনজন সশস্ত্র ব্যক্তি একটি জেলে নৌকাকে ধাওয়া করে। একপর্যায়ে নাফ নদীর হ্নীলা অংশে এসে তারা ফাঁকা গুলিবর্ষণ করলে জেলে নৌকায় থাকা দুই ব্যক্তি প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। এরপর দুর্বৃত্তরা জেলে নৌকাটি নিজেদের নৌকার সঙ্গে বেঁধে মাঝ নদীতে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, নৌকায় থাকা মাছ ধরার জালসহ অন্যান্য মালামাল লুট করে নেওয়ার পর নৌকাটি ডুবিয়ে দেওয়া হয়। ঘটনার সময় ঈদ উপলক্ষ্যে বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসা অসংখ্য মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর দিনে পাবনার ভাঙ্গুড়ায় ঈদ আনন্দ মেলা ও সার্কাস উদ্বোধন করেছেন কৃষক দল কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ স্থানীয় বিএনপি নেতাদের একাংশ। এতে ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতারাও।
শনিবার (৩০ মে) পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে সাত দিনব্যাপী ঈদ আনন্দ মেলা ও দি বুলবুল জয়া সার্কাসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বিশ্বের প্রধান রোবোটিক্স প্রতিযোগিতা ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি)’-এ টানা দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাপী তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) দল ‘ইউআইইউ মার্স রোভার টিম’। প্রতিযোগিতায় দলটি মোট স্কোর অর্জন করেছে ৪০০ দশমিক ৪৪।
এবার সেরার তালিকায় রয়েছে দেশের আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির দল ‘ব্র্যাকইউ মঙ্গল-তরী’ এবং সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) দল ‘এমআইএসটি মঙ্গল বারতা’। এরমধ্যে ‘ব্র্যাকইউ মঙ্গল-তরী’ বিশ্বব্যাপী সপ্তম এবং ‘এমআইএসটি মঙ্গল বারতা’ ১১তম স্থান অর্জন করেছে।
এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের ১১৬টি দল প্রাথমিকভাবে অংশগ্রহণ করে। এর মধ্যে ১১টি দেশের ৩৮টি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে লড়ার সুযোগ পেয়েছে। গত ২৭-৩০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উটাহে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এরপর আজ রবিবার (৩১ মে) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
২০২৬ সালের বৈশ্বিকভাবে স্বীকৃত এই প্রতিযোগিতায় চূড়ান্তভাবে লড়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের ৫টি আন্তর্জাতিক এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। এরমধ্যে তিনটি দলই সেরার তালিকায় স্থান করল।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ আশপাশের পাহাড়ি এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো ধরনের সন্ত্রাসী আস্তানা উপড়ে ফেলার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস যে বা যারাই দেখাক না কেন, তাদের আস্তানা পুরোপুরি নির্মূল করা হবে।
রবিবার (৩১ মে) চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে নগরের সার্কিট হাউজে আয়োজিত এক উচ্চপর্যায়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সভায় পার্বত্য বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের সকল সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোরশেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী ফকির হোসেন বিজিবি, র্যাব, সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোই মূল টুর্নামেন্ট শুরুর আগে দলটির চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের আগে লিওনেল স্কালোনির দল নিজেদের প্রস্তুত করতে মুখোমুখি হবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে।
প্রথম ম্যাচে আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যা বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে।
দ্বিতীয় প্রীতি ম্যাচে ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ইউরোপীয় দল আইসল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচটি বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিতব্য কমিটিতে বিরোধী দলের পাঁচ সদস্যের নাম পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। বিরোধী দল প্রতিনিধি মনোনয়ন দিলেই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে সংবিধান সংশোধনের উদ্যোগ এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রবিবার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংসদ অধিবেশনের শেষ সেশনের আগে আমরা বিরোধী দলকে বলেছিলাম- ১৭ সদস্য বিশিষ্ট একটা সংবিধান সংশোধন কমিটি করতে চাই। সেখানে আমাদের পক্ষ থেকে সাতজন রেখেছি। পাঁচজন স্বতন্ত্র প্রতিনিধি যারা রয়েছেন, তাদের মধ্য থেকে রেখেছি। আর পাঁচজন বিরোধী দলের কাছ থেকে চেয়েছি। তারা বলেছে, সামনের সেশনে জানাবে। আমরা অপেক্ষায় আছি, তাদেরটা পেলেই সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হাঁটব।
বর্তমানে ১১ সদস্যের অ্যাডহক কমিটির নেতৃত্বে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সভাপতির দায়িত্বে আছেন তামিম ইকবাল। তবে আগামী ৭ জুন হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। তারপর নির্বাচিত বোর্ড পরিচালকদের নিয়ে গঠিত হবে নতুন বোর্ড। তবে নির্বাচনের আগেই ক্রিকেটে স্থিরতা আসার প্রয়োজনীয়তা নিয়ে মুখ খুলেছেন অ্যাডহক কমিটির সদস্য ও বর্তমান বোর্ডের ফিন্যান্স কমিটির প্রধান ইসরাফিল খসরু।
সম্প্রতি বিসিবির ‘চার-ছক্কা’ পডকাস্টে ইসরাফিল বলেন, ‘(স্থিরতা) আসছে কিনা বলা কঠিন, তবে আসা দরকার। ক্রিকেট বোর্ডের কাজ কিন্তু খুবই সহজ, প্লেয়ারদেরকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া। সাথে অবকাঠামো ঠিক করে দেওয়া, সাপোর্টটা দেওয়া। এই নীতি যদি ঠিক থাকলে, তাহলে ক্রিকেট বোর্ড হবে জনগণের ক্রিকেট বোর্ড। দিনশেষে ক্রিকেট বোর্ড তো কোনো গ্রুপের না। বাংলাদেশের ক্রিকেটটা জনগণের। সবাই ক্রিকেটকে ভালোবাসে, এটা আমাদের ডিএনএতে আছে।’
ইসরাফিল আরও বলেন, ‘হ্যাঁ, স্থিরতা আসা দরকার, পলিসি থাকা দরকার। ক্রিকেটারদের কাছে যেন প্রপার সুযোগ-সুবিধা, অবকাঠামো থাকে। আমাদের যাত্রাটা অনেক লম্বা, তবে ওই তুলনায় কি আমাদের ট্রেনিং অবকাঠামোগুলো উন্নত করতে পেরেছি?, না পারিনি। ফলে আমরা এটা মেনে নিয়ে সামনে আগাতে চাই। আমাদের আরও ভালো অবকাঠামো দরকার, একাডেমি দরকার। সাথে খেলা মাঠে গড়াতে হবে। অনেক জায়গায় অনেক বছর ধরে লিগ হচ্ছে না। যদি খেলাই না হয়, প্লেয়ার আসবে কোথা থেকে, পাইপলাইন আসবে কোথা থেকে? খেলা হতে হবে, বিভাগীয় ক্রিকেট, লিগগুলো হতে হবে। খেলার জন্য আবার মাঠও লাগবে। বিসিবির একটা বড় দায়িত্ব মাঠগুলো, সুযোগ-সুবিধাগুলো উন্নত করা যেন খেলা হতে পারে। এগুলো সব একটা আরেকটার সাথে সংযুক্ত।’
বিপিএলের বকেয়া প্রসঙ্গে ইসরাফিল খসরু বলেন, ‘আমরা আসার পর বিপিএলের অনেক বকেয়া ছিল। আমরা নিজেরা অ্যাকশন নিয়ে এগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি যে, না দিতে হবে প্লেয়ারদের। প্লেয়ারদের বাদ দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে সামনে নেওয়ার কোনো সুযোগ নেই। তাদের যেটা ভাগ, যেটা দরকার, তা দিতে হবে। প্লেয়াররা যখন দেখছে বোর্ড সাপোর্ট করছে, তারা আরও অনুপ্রাণিত হচ্ছে। আমার কাজ আমি পারফর্ম করব, আমি ফুল সাপোর্ট পাচ্ছি। তাদের আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না, তারা কেবল পারফর্ম করে যাবে। তাদের অন্য কোনো চিন্তা নেই। আমাদের কাজ হচ্ছে প্রোভাইড করা। কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে আমাদের এসে বলবে, যে এটা লাগবে। আমাদের গিয়ে বোঝা উচিত (তাদের কী লাগবে)। কী সমস্যা হচ্ছে, চেষ্টা করবে সেগুলো সমাধান করা।’
‘অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে’ বলে অভ…
জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থ…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, তার মা ও বোনকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মীদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মারধর এবং পরবর্তীতে গভীর রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) এলাকায় এই ‘তুঘলকি কাণ্ড’ ঘটে।
জানা গেছে, শনিবার বিকেলে গণ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার মা ও বোনকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরতে আসেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাদের প্রবেশ করতে দেননি। এ সময় ওই শিক্ষার্থী নিজেকে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে তার আইডি কার্ড থাকার কথা জানান। এরপরও তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। ওই শিক্ষার্থীর দাবি, নিরাপত্তাকর্মীরা তার ওপর চড়াও হন, তাকে মারধর করেন এবং তার মায়ের গায়েও হাত তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি তার মা ও ছোট বোনকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‘অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার হওয়ার ঘটনা এটাই প্রমাণ করে যে জামায়াতের মধ্যেই চাঁদাবাজ আছে। তারা যেভাবে ছাত্রলীগ-আওয়ামী লীগের মধ্যে গুপ্ত হয়ে থেকেছে, ঠিক তেমনি জামায়াতের মধ্যেও গুপ্ত হয়ে চাঁদাবাজরা আছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এদেশের মানুষ ধর্মভীরু। তবে তারা জামায়াতকে পছন্দ করে না।
রিজভী বলেন, আপনারা (জামায়াতে ইসলাম) একটা আরবি শব্দ ব্যবহার করেন। চাঁদাবাজির ক্ষেত্রে চাঁদাবাজি না বলে আপনারা সেটাকে হাদিয়াবাজি করেন, ইয়ানতবাজি করেন। আরবী শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন। এই হাদিয়াবাজি-ইয়ানতবাজি আপনারা কম করেন না।
বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয় দাবি করে রিজভী বলেন, রাজনৈতিক দলে নানা ধরনের লোক ঢুকে পড়তে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কি না। বিএনপির মধ্যে ৫ আগস্টে এই ধরনের কিছু কর্মকান্ড হয়েছে আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী শক্ত হাতে শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছেন, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শোকজ করা হয়েছে …কেউ বাদ যায়নি। শক্তিশালী নেতা থেকে শুরু করে একবারে তৃণমূল পর্যন্ত কেউ বাদ যায়নি।’
রিজভী বলেন, জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বারবার সামনে এসেছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর দলটি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাই নিজেদের সম্পূর্ণ নির্দোষ বা প্রশ্নাতীত দাবি করার সুযোগ নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও যেসব ঘটনা এখনও সামনে আসেনি, সেগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিরা দলটির ভেতরে রয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখেই জামায়াত বড় বড় কথা বলছে। তবে দেশের মানুষের মানসিকতা তারা সঠিকভাবে অনুধাবন করতে পারেনি। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও জামায়াতের রাজনীতি পছন্দ করে না, একই সঙ্গে অতিরিক্ত ধর্মবিরোধী কর্মকাণ্ডও সমর্থন করে না।