Blog

  • বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    > রাজনীতি > বিএনপি বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রীআমার দেশ অনলাইন

    প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীতদেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    রোববার জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর- ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ শেষে নেতা-কর্মীদের এমন নির্দেশনা দেন তিনি।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

    প্রধানমন্ত্রী বলেন, এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে সেভাবে আপনারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে- যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন কখনো নিজের হাত তুলে নেবেন না।

    প্রধানমন্ত্রী আরও বলেন, যে কোনো মূল্যে এলাকার উন্নয়ন করতে হবে, যে কোনো মূল্যে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে।

  • বিএনপির ৭৪ নারী প্রার্থীর ইসি থেকে মনোনয়ন সংগ্রহ

    বিএনপির ৭৪ নারী প্রার্থীর ইসি থেকে মনোনয়ন সংগ্রহ

    বিএনপির ৭৪ নারী প্রার্থীর ইসি থেকে মনোনয়ন সংগ্রহ

    > রাজনীতি > বিএনপি বিএনপির ৭৪ নারী প্রার্থীর ইসি থেকে মনোনয়ন সংগ্রহস্টাফ রিপোর্টার

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭৪ নারী প্রার্থী। তারা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।

    রোববার আগারগাওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেনের কার্যালয় থেকে তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে নির্বাচন কমিশনের সরবরাহকৃত তালিকা অনুযায়ী মোট ১৯৯ জন নারী প্রার্থী মনোনয়ন নিয়েছেন। তালিকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের সকলেই বিএনপির প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

  • ইসরাইল, ভারত ও যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ

    ইসরাইল, ভারত ও যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ

    ইসরাইল, ভারত ও যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ

    সেমিনারে বক্তব্য দেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমানবর্তমান বিশ্বে ইসরাইল, ভারত এবং যুক্তরাষ্ট্র- এই তিন দেশে ইসলামবিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছেছে, যা মুসলিম বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

    সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানে সৈয়দ আলী খামেনী-এর রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব: তত্ত্ব ও প্রয়োগ’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকায় অবস্থিত আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির কার্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    > জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎস্টাফ রিপোর্টার

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে উভয় পক্ষ পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল, বাণিজ্য সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাৎকারের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

    রাষ্ট্রদূত মাইকেল মিলার নতুন পোর্টফলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।

  • ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

    ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

    ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

    > বিশ্ব > মধ্যপ্রাচ্য ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্রআমার দেশ অনলাইন

    ছবি: সংগৃহীত।ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ এপ্রিল) ইরানের স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে এই অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।

    এর আগে যুক্তরাষ্ট্র জানায়, বিশ্বের যে কোনো দেশের পতাকাবাহী জাহাজের ওপর এই অবরোধ কার্যকর হবে। ইরানের বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজকে পথিমধ্যে আটক, গতিপথ পরিবর্তনে বাধ্য কিংবা জব্দ করা হতে পারে।

    তবে উপসাগরীয় অন্যান্য দেশের বন্দরে যাতায়াতের ক্ষেত্রে এই অবরোধ প্রযোজ্য হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্ট্রাল কমান্ড জানায়, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে অবস্থানরত সব জাহাজের ওপর এই অবরোধ আরোপ করা হয়েছে। অনুমতি ছাড়া কেউ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।

  • যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ইরানের সঙ্গে কাতারের আলোচনা

    যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ইরানের সঙ্গে কাতারের আলোচনা

    যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ইরানের সঙ্গে কাতারের আলোচনা

    > বিশ্ব > মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ইরানের সঙ্গে কাতারের আলোচনাআমার দেশ অনলাইন

    ছবি: সংগৃহীত।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির অবস্থা এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খবর আলজাজিরার।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই পক্ষই চলমান মধ্যস্থতা প্রচেষ্টায় সব পক্ষের ইতিবাচক সাড়া দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

    তারা মত দেন, সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সংকটের মূল কারণগুলো সমাধানের পথ খোলা রাখতে হবে, যাতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

    এ সময় বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহের ওপর এর প্রভাব এড়াতে সব জলপথ যান চলাচলের জন্য উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তার জোর দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী।

  • স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে: শিশির মনির

    স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে: শিশির মনির

    স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে: শিশির মনির

    > রাজনীতি > জামায়াত স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে: শিশির মনিরস্টাফ রিপোর্টার

    অধ্যাদেশ বাতিল বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির।

    তিনি বলেন, গুম ও মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের যে ব্যাখ্যা সরকার দিয়েছে, তা আইনগতভাবে সঠিক নয়।

    সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপের বক্তব্যের প্রেক্ষিতে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জামায়াতের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে অ্যাডভোকেট শিশির মনির বলেন, গুম অধ্যাদেশে গুমের যে সংজ্ঞা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের যে সংজ্ঞা দুটি একই। এজন্য সরকার এটি বাদ করছেন- তাদের এই বক্তব্যটি আইনগতভাবে কোনো সঠিক কথা নয়।

  • বাংলা নববর্ষ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

    বাংলা নববর্ষ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

    বাংলা নববর্ষ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

    > রাজনীতি > জামায়াত বাংলা নববর্ষ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাস্টাফ রিপোর্টার

    ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, মহাকালের পরিক্রমায় আমাদের দুয়ারে সমাগত আরও একটি বাংলা নববর্ষ। এবারের নববর্ষ আমাদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে। বাংলা নববর্ষে দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

    জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে প্রিয় দেশ ও জাতিকে ফ্যাসিবাদ মুক্ত করার আপোষহীন লড়াই চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। আসুন সবার জন্য ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে একধাপ এগিয়ে যাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

  • ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে : হুমায়ুন কবির

    ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে : হুমায়ুন কবির

    ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে : হুমায়ুন কবির

    > জাতীয় ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে : হুমায়ুন কবিরআমার দেশ অনলাইন

    প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে।

    তিনি বলেন, দুই দেশের সম্পর্ক যদি পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা কিছুটা ভালো প্রোগ্রেস করতে পারব। ওই দিক থেকে এটি ফলপ্রসূ সফর। ওখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আমাদের মিটিং হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথাবার্তা হয়েছে। দুটি মিটিংই ইতিবাচক।

    সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের এসব কথা বলেন।

    তিনি বলেন, আশা করি, আগামী সপ্তাহে আমরা বৈঠকের কিছু পজিটিভ দিক দেখতে পাব। আমরা গুরুত্ব দিয়েছি, মেডিকেল ভিসাগুলা যেন তাড়াতাড়ি চালু করে দেওয়া হয়। তারাও বিষয়গুলো ইতিবাচকভাবে নিয়েছেন।

  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

    উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

    উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

    > জাতীয় উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রীআমার দেশ অনলাইন

    দেশের উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির ‘হাব’ বা প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে এবং এ খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা থেকে তিন দফায় মোট ১৬ জন ব্যবসায়ীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে ফ্রুটস, ডেইরি, ফুড-বেভারেজ ও পোলট্রিসহ এগ্রো প্রসেসিং খাতের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা অংশ নেন। রাজশাহী ও রংপুর বিভাগে শিল্প স্থাপনে ব্যবসায়ীদের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং সরকারের পক্ষ থেকে কী ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে, সেসব বিষয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়।

    প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এ আলোচনায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মধ্যে ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, ট্রান্সকম লিমিটেডের গ্রুপ সিইও সিমিন রহমান, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আমিনুল ইসলাম, টিকে গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও মো. পারভেজ সাইফুল ইসলাম।