Blog

  • পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

    পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

    পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

    > জাতীয় নববর্ষ উপলক্ষ্যে বাণীতে প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

    আগামীকাল ‘পহেলা বৈশাখ বাংলা নববর্ষ’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলা ১৪৩২ সালকে বিদায় জানিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ কে স্বাগত জানান।

    প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখের সঙ্গে আমাদের এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। তথ্যপ্রযুক্তির এই সুবর্ণ সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তার ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হয়।’

  • হজ যাত্রীদের টিকেটের দাম কমলো ১২ হাজার টাকা

    হজ যাত্রীদের টিকেটের দাম কমলো ১২ হাজার টাকা

    হজ যাত্রীদের টিকেটের দাম কমলো ১২ হাজার টাকা

    > জাতীয় হজ যাত্রীদের টিকেটের দাম কমলো ১২ হাজার টাকাস্টাফ রিপোর্টার

    হজযাত্রীদের জন্য টিকিটের খরচ কমিয়েছে সরকার। এবার হজ ফ্লাইটের টিকিটপ্রতি ১২ হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

    রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবার কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই ৭৮ হাজারের বেশি হজযাত্রীকে পরিবহন করা হচ্ছে। আর হজযাত্রায় টিকিটপ্রতি ১২ হাজার টাকা খরচ কমানো হয়েছে।

    অন্যদিকে দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, ২০২৬ সালের হজ ফ্লাইট শুক্রবার (১৮ এপ্রিল) রাতে থেকে শুরু হচ্ছে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মমন্ত্রী বলেন, আগামী দু-এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজি ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন।

    ধর্মমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন।

  • হরমুজ প্রণালি অবরোধ ইস্যুতে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

    হরমুজ প্রণালি অবরোধ ইস্যুতে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

    হরমুজ প্রণালি অবরোধ ইস্যুতে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

    > বিশ্ব > মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালি অবরোধ ইস্যুতে বিশ্বজুড়ে প্রতিক্রিয়াআমার দেশ অনলাইন

    প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৮: ০৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৮: ১১

    ছবি: সংগৃহীত।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বন্দর অবরোধের হুমকির জবাবে বেশ কয়েকটি দেশ প্রতিক্রিয়া জানায়েছে।

    স্পেন: এখন পর্যন্ত সবচেয়ে কঠোর ভাষায় সমালোচনা স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস। তিনি বলেছেন যে, ট্রাম্পের এই প্রস্তাবের কোনো মানেই হয় না।

    চীন: এদিকে চীন শান্ত ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থে হরমুজ প্রণালি খোলা রাখা উচিত।

    আসিয়ান: দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের একটি শক্তিশালী আঞ্চলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ান। এই জোটের বিবৃতিতে যুদ্ধবিরতির পূর্ণ ও কার্যকর বাস্তবায়ন… সামুদ্রিক নিরাপত্তা এবং নৌ ও আকাশপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার" আহ্বান জানানো হয়েছে।

    ফ্রান্স: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যে হরমুজ প্রণালির নৌচলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য আগামী দিনগুলোতে একটি সম্মেলনের আয়োজন করবে।

  • ট্রাম্পের সঙ্গে বিতর্কে জড়ানোর কোনো ইচ্ছা নেই: পোপ লিও

    ট্রাম্পের সঙ্গে বিতর্কে জড়ানোর কোনো ইচ্ছা নেই: পোপ লিও

    ট্রাম্পের সঙ্গে বিতর্কে জড়ানোর কোনো ইচ্ছা নেই: পোপ লিও

    > বিশ্ব > আমেরিকা ট্রাম্পের সঙ্গে বিতর্কে জড়ানোর কোনো ইচ্ছা নেই: পোপ লিওআমার দেশ অনলাইন

    প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৭: ০৬আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৭: ০৮

    ছবি: সংগৃহীত।মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুতে মন্তব্যকে কেন্দ্র করে পোপ লিও চতুর্দশ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতিতেও পোপ স্পষ্ট করেছেন, তিনি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। খবর বিবিসির।

    নিজের আগের মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে পোপ লিও সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো রাজনীতিবিদ নই। বার্তাটি একই: শান্তি প্রতিষ্ঠা করা।’

    এর আগে, শনিবার, যখন যুদ্ধ শেষ করার জন্য আলোচনা করতে পাকিস্তানে ইরানি ও আমেরিকান আলোচকরা মিলিত হয়েছিলেন, তখন পোপ লিও আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘যুদ্ধের এই উন্মাদনা’ বন্ধ করার আহ্বান জানান। তিনি যুদ্ধকে ন্যায্যতা দিতে খ্রিস্টীয় ধর্মীয় ভাষার ব্যবহারেরও নিন্দা করেন।

  • কুষ্টিয়ার পীর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি মামুনুল হকের

    কুষ্টিয়ার পীর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি মামুনুল হকের

    কুষ্টিয়ার পীর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি মামুনুল হকের

    > রাজনীতি কুষ্টিয়ার পীর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি মামুনুল হকেরস্টাফ রিপোর্টার

    কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় এক পীরকে হত্যার সাম্প্রতিক নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

    রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নিন্দা জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সহিংসতার আশ্রয় নেওয়া গ্রহণযোগ্য নয়। একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা একটি গুরুতর অপরাধ এবং এটি রাষ্ট্রের আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। তিনি এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

  • জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াত আমির

    জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াত আমির

    জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াত আমির

    > রাজনীতি জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াত আমিরআমার দেশ অনলাইন

    ছবি: সংগৃহীতবিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

    রোববার রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাদের নিয়ে আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

    জামায়াত আমির অভিযোগ করে বলেন, বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

    তিনি বলেন, জুলাই শহীদরা কোনো দলের সম্পত্তি নয়, কিন্তু তাদের নিয়ে রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরি করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ব্যবহার করে সংসদে প্রভাব বিস্তার ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হয়েছে।

  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

    জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

    জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

    > জাতীয় জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগআমার দেশ অনলাইন

    জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা পদত্যাগ করেছেন বলে জানা যায়। পদত্যাগের পর তাদের পক্ষ থেকে একটি খোলাচিঠি গণমাধ্যমকে পাঠানো হয়েছে।

    এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল কণ্ঠভোটে পাস হয়।

    বিলটি অবিলম্বে কার্যকর হবে বলে বিলে উল্লেখ করা হয়। এ ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে। বিরোধী দলের আপত্তি নাকচ করে ওই অধ্যাদেশ বাতিল এবং আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালে করা ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ আবার চালু করতে বিল পাস করে সংসদ।

  • হাম ও উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

    হাম ও উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

    হাম ও উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

    > জাতীয় হাম ও উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যুআমার দেশ অনলাইন

    দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে পাঁচ শিশু। এ নিয়ে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। আর সন্দেহজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৫৬।

    সোমবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি বিষয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

    এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ জনে। সন্দেহজনক রোগীর সংখ্যা ১০ হাজার ৯৫৪। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৬৯ জন।

  • ইঞ্চি দূরত্বে ছিল ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা: আরাগচি

    ইঞ্চি দূরত্বে ছিল ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা: আরাগচি

    ইঞ্চি দূরত্বে ছিল ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা: আরাগচি

    > বিশ্ব > মধ্যপ্রাচ্য ইঞ্চি দূরত্বে ছিল ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা: আরাগচিআমার দেশ অনলাইন

    ছবি: সংগৃহীত।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্র ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তবে শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। খবর আলজাজিরার।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিবিড় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল এবং দুই দেশ মাত্র ইঞ্চি দূরত্বে ছিল একটি সমঝোতায় পৌঁছানোর।

    তবে তিনি অভিযোগ করে বলেন, আমরা সর্বাধিকবাদের কঠোর অবস্থান সম্মুখীন হয়েছি, যেখানে বারবার শর্ত পরিবর্তন এবং অবরোধ পরিস্থিতিকে জটিল করে তোলে, যার ফলে চুক্তি সম্ভব হয়নি।

    আরাগচি আরো বলেন, ‘কোনো শিক্ষা নেওয়া হয়নি। সদিচ্ছা সদিচ্ছা তৈরি করে, আর শত্রুতা শত্রুতাই বাড়ায়।’

  • ‘শত্রু’ ছাড়া থাকতে পারে না ইসরাইল, নতুন লক্ষ্য তুরস্ক

    ‘শত্রু’ ছাড়া থাকতে পারে না ইসরাইল, নতুন লক্ষ্য তুরস্ক

    ‘শত্রু’ ছাড়া থাকতে পারে না ইসরাইল, নতুন লক্ষ্য তুরস্ক

    > বিশ্ব > মধ্যপ্রাচ্য ‘শত্রু’ ছাড়া থাকতে পারে না ইসরাইল, নতুন লক্ষ্য তুরস্কআমার দেশ অনলাইন

    ছবি: সংগৃহীত।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মন্তব্য করেছেন যে ইসরাইল তুরস্ককে নতুন প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতে পারে। তিনি বলেন, ইসরাইল এমন একটি রাষ্ট্র যা ‘শত্রু ছাড়া নিজেকে টিকিয়ে রাখতে পারে না’। আর তাই ইরানের পর তুরস্ককে লক্ষ্যবস্তু বানানোর সম্ভাবনা রয়েছে। খবর আলজাজিরার।

    তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান এই মন্তব্য করেন।

    তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় কোন চুক্তিতে না পৌঁছানো সত্ত্বেও ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে এখনো আন্তরিকতা রয়েছে।

    ফিদান সতর্ক করে বলেন, পারমাণবিক ইস্যুটি যদি সর্বোপরি বা কিছুই না হয় বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে, তাহলে তা বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। এতে করে আলোচনার অগ্রগতি থমকে যাওয়ার আশঙ্কাও রয়েছে।