Blog

  • ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন বললেন সিআইএর সাবেক পরিচালক

    ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন বললেন সিআইএর সাবেক পরিচালক

    ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন বললেন সিআইএর সাবেক পরিচালক

    > বিশ্ব ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন বললেন সিআইএর সাবেক পরিচালকআমার দেশ অনলাইন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বানে এবার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক জন ব্রেনান।

    দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অযোগ্যতার কারণে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে যুক্তি দিয়েছেন ব্রেনান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী ট্রাম্পের কথা মাথায় রেখেই লেখা হয়েছিল।

    বারাক ওবামা প্রশাসনে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেনান। তিনি গত শনিবার এমএস নাউকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি সভ্যতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্য এবং এতে বহু মানুষের জীবনের ওপর সৃষ্ট ঝুঁকি তাঁকে পদচ্যুত করার যৌক্তিকতা তৈরি করেছে।

  • জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না

    জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না

    জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না

    > রাজনীতি > জামায়াত সেমিনারে বিরোধীদলীয় নেতা

    জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে বর্তমান সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    সংসদের বর্তমান অবস্থাকে ‘জুলাই প্রোডাক্ট’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আমি সংসদেও বলেছি যে, জুলাই নাই আমরাও নাই। জুলাই আছে আমরা আছি, জুলাই আছে সরকার আছে, জুলাই আছে বিরোধী দল আছে, জুলাই নাই কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হলে দেব, ইনশাআল্লাহ।

    তিনি সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে সপ্তাহব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্য এই সেমিনারের আয়োজন করে।

  • সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে

    সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে

    সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে

    > রাজনীতি > এনসিপি সেমিনারে নাহিদ ইসলাম

    গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করার পরিণতি সরকারকে ভোগ করতে হবে জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আমাদের এখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা। মো. নাহিদ ইসলাম বলেন, জাতীয় স্বার্থ কিভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষিত করবো। হাম এর মতো দুর্যোগ কিভাবে মোকাবেলা করবো। জ্বালানি সংকট সমাধান নিয়ে সেমিনার করার কথা।  

    আমাদের দুর্ভাগ্য গত ষোলো বছর যে সংস্কার এর কথা বলতে হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার এর আলোচনা করেছে,  এখনো আমাদের সেসব নিয়ে পড়ে থাকতে হচ্ছে। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি। ফলে বিএনপিকে এর দায়ভার এবং পরিণতি ভোগ করতে হবে। এর পরিণতি খুব সহজ হবে না।'

    সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এগারো দলীয় ঐক্য আয়োজিত 'গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ' শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি আয়োজন করেছে ।

    সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, 'গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে দুটি প্রশ্ন দেখা দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর দাবি ছিল ফ্যাসিবাদের বিলোপ। বিএনপি চেয়েছিলো নির্বাচন। আমরা সংস্কারের জন্য গণপরিষদ এর দাবি জানিয়েছিলাম। পরে বিএনপি সংস্কার এর আলোচনা অংশ নেয়। এজন্য আমরা গণপরিষদ এর পরিবর্তে সংস্কার পরিষদ এর দাবি মেনে নেই।'

    বিএনপি একটি কৃত্রিম বিরোধ তৈরি করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'বিএনপি জুলাই সনদ আর জুলাই আদেশকে আলাদা করার চেষ্টা করছে। কারণ জুলাই সনদকে তারা নিজেদের দলীয় ইশতেহার এ পরিণত করেছে। এজন্য গণভোটের প্রশ্ন দেখা দেয়। কারণ সংবিধান এর ফ্রেমওয়ার্ক এর মধ্যে সংবিধান এর মৌলিক কাঠামো পরিবর্তন সম্ভব নয়। এজন্য গাঠনিক ক্ষমতা সংস্কার পরিষদ এর কথা এসেছে। ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি এসব মেনে নিয়েছে। এখন বিএনপি কথার বরখেলাপ করেছেন। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।'

  • মানবাধিকার অধ্যাদেশ নিয়ে সংসদে ভুল তথ্য উপস্থাপিত হয়েছে

    মানবাধিকার অধ্যাদেশ নিয়ে সংসদে ভুল তথ্য উপস্থাপিত হয়েছে

    মানবাধিকার অধ্যাদেশ নিয়ে সংসদে ভুল তথ্য উপস্থাপিত হয়েছে

    > জাতীয় খোলা চিঠিতে বিদায়ী কমিশনাররা

    প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৫: ০৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৫: ৩১

    ফাইল ছবিসদ্য বিদায়ি জাতীয় মানবাধিকার কমিশনের পাঁচজন কমিশনার এক যৌথ ‘খোলা চিঠি’র মাধ্যমে জাতীয় সংসদে উপস্থাপিত কিছু তথ্যের জবাব দিয়েছেন। সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো সংসদে পাস না হওয়ায় ভুক্তভোগীদের মধ্যে যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন।

    সোমবার (১৩ এপ্রিল) খোলা চিঠিটি প্রকাশ করেন তারা।

    চিঠিতে তারা দাবি করেছেন, গুম ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশগুলো বাতিলের পক্ষে সংসদে বেশ কিছু ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।

    খোলা চিঠিতে কমিশনারগণ তিনটি বিষয়ে লিখেছেন— সংসদে উপস্থাপিত ভুল তথ্যের জবাব, অধ্যাদেশগুলোর বিরুদ্ধে সরকারের প্রকৃত আপত্তি চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ আইনের গুণগত মান বিচারের প্রস্তাব।

  • রাজধানীতে পহেলা বৈশাখে যেসব পথে যানবাহন চলবে

    রাজধানীতে পহেলা বৈশাখে যেসব পথে যানবাহন চলবে

    রাজধানীতে পহেলা বৈশাখে যেসব পথে যানবাহন চলবে

    > জাতীয় রাজধানীতে পহেলা বৈশাখে যেসব পথে যানবাহন চলবেস্টাফ রিপোর্টার

    রাজধানী ঢাকায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এদিন রাজধানীর বিভিন্ন সড়কের ১৪টি পয়েন্টে ডাইভারশন দেওয়া হবে। এ জন্য বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

    গতকাল রোববার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ‘১৪ এপ্রিল ভোর ৫টা হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশ এলাকাগুলোতে রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে। 

    ১. বাংলামোটর ক্রসিং ২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং ৩. পুলিশ ভবন ক্রসিং ৪. সুগন্ধা ক্রসিং ৫. কাকরাইল চার্চ ক্রসিং ৬. কদম ফোয়ারা ক্রসিং ৭. হাইকোর্ট ক্রসিং (পশ্চিম) ৮. শহীদুল্লাহ হল ক্রসিং ৯. রোমানা ক্রসিং ১০. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার ১১. জগন্নাথ হল ক্রসিং ১২. ভাস্কর্য ক্রসিং ১৩. নীলক্ষেত ক্রসিং ও ১৪. কাঁটাবন ক্রসিং।  

  • ইরানকে চাপে রাখার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

    ইরানকে চাপে রাখার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

    ইরানকে চাপে রাখার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

    > বিশ্ব > মধ্যপ্রাচ্য ইরানকে চাপে রাখার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রেরআমার দেশ অনলাইন

    প্রতীকী ছবিহরমুজ প্রণালি নিয়ন্ত্রণের মার্কিন হুমকি ইরানকে তাদের আলোচনার অবস্থান থেকে সরাতে পারবে না বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ওয়ার্ল্ড স্টাডিজের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি।

    অধ্যাপক জোহরে খারাজমি বলেন, হরমুজ প্রণালিতে অবরোধ দেওয়ার অর্থ হলো সহনশীলতার পরীক্ষা নেওয়া। তিনি উল্লেখ করেন, ইরান চলতি সপ্তাহেই ১৫০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করেছে এবং দেশটির বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিস্তৃত সীমান্ত রয়েছে, যা দিয়ে তারা নিজেদের মৌলিক চাহিদা মেটাতে সক্ষম।

    তার মতে, নিকট ভবিষ্যতে ইরানকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করার মতো ক্ষমতা ওয়াশিংটনের নেই। খারাজমি বলেন, ‘ইরান যেকোনো পাল্টা হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এই অঞ্চলের নতুন নিরাপত্তা কাঠামোর মূল কেন্দ্রবিন্দু।’

  • শিগগিরই ৪ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন মার্কিনিরা: গালিবাফ

    শিগগিরই ৪ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন মার্কিনিরা: গালিবাফ

    শিগগিরই ৪ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন মার্কিনিরা: গালিবাফ

    > বিশ্ব শিগগিরই ৪ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন মার্কিনিরা: গালিবাফআমার দেশ অনলাইন

    প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৫: ০২আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৫: ০৩

    ছবি: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফহরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না। শান্তি-আলোচনার নেতৃত্বদানকারী ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন অবরোধের ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, শিগগিরই মার্কিনিরা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।

    আজ রোববার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনে লেখেন, ‘বর্তমান জ্বালানি তেলের দাম উপভোগ করে নিন। আপনাদের এই তথাকথিত ‘অবরোধের’ কারণে শিগগিরই আপনারা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।’

  • জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

    জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

    জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

    > রাজনীতি > জামায়াত জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেস্টাফ রিপোর্টার

    আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের গতকালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী।

    সোমবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

    জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

  • এ্যানির ধাক্কা খেয়ে যা বললেন সাবেক এমপি মাসুদ

    এ্যানির ধাক্কা খেয়ে যা বললেন সাবেক এমপি মাসুদ

    এ্যানির ধাক্কা খেয়ে যা বললেন সাবেক এমপি মাসুদ

    > রাজনীতি > বিএনপি এ্যানির ধাক্কা খেয়ে যা বললেন সাবেক এমপি মাসুদআমার দেশ অনলাইন

    প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৩: ৫১আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৪: ১৩

    ছবি: সংগৃহীতখাল খনন কর্মসূচিতে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কবি মাসুদ অরুনকে ধাক্কা দেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা।

    ঘটনার এক দিন পর সোমবার (১৩ এপ্রিল) শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ অরুন। বিষয়টি নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তারও অবসান হয়েছে।

    পানিসম্পদ মন্ত্রী এ্যানির সঙ্গে সাক্ষাতের পর একটি ছবি শেয়ার করেছেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন। নিজের ফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সাথে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন।’

  • ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে টিকার অর্থ আত্মসাতের অভিযোগ

    ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে টিকার অর্থ আত্মসাতের অভিযোগ

    ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে টিকার অর্থ আত্মসাতের অভিযোগ

    > জাতীয় ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে টিকার অর্থ আত্মসাতের অভিযোগআমার দেশ অনলাইন

    প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৩: ২১আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৩: ৫৫

    ফাইল ছবিসাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

    সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন।

    আবেদনে বলা হয়, স্বাস্থ্য খাতে সাবেক অন্তর্বর্তী সরকারের দুর্নীতি ও অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। দেশের স্বাস্থ্য ও অর্থ খাত রক্ষা এবং শিশুদের জীবন রক্ষায় জনস্বার্থে এ জালিয়াতি ও দুর্নীতির বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্ত করা আবশ্যক। হাম ও অন্যান্য রোগের টিকা ক্রয় এবং প্রদানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তির কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আবেদনে অনুরোধ জানানো হয়েছে।