ইসরাইল, ভারত ও যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ

ইসরাইল, ভারত ও যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ

সেমিনারে বক্তব্য দেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমানবর্তমান বিশ্বে ইসরাইল, ভারত এবং যুক্তরাষ্ট্র- এই তিন দেশে ইসলামবিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছেছে, যা মুসলিম বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানে সৈয়দ আলী খামেনী-এর রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব: তত্ত্ব ও প্রয়োগ’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকায় অবস্থিত আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির কার্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *