
> রাজনীতি > বিএনপি বিএনপির ৭৪ নারী প্রার্থীর ইসি থেকে মনোনয়ন সংগ্রহস্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭৪ নারী প্রার্থী। তারা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।
রোববার আগারগাওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেনের কার্যালয় থেকে তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে নির্বাচন কমিশনের সরবরাহকৃত তালিকা অনুযায়ী মোট ১৯৯ জন নারী প্রার্থী মনোনয়ন নিয়েছেন। তালিকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের সকলেই বিএনপির প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

Leave a Reply