
> বিশ্ব > মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে ইরান সম্পৃক্ত চারটি জাহাজআমার দেশ অনলাইন
মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধের মধ্যেও ইরান-সম্পৃক্ত চারটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে জাহাজ ট্র্যাকিং ডাটা বিশ্লেষণ।
বিবিসি ভেরিফাই-এর বিশ্লেষণে দেখা যায়, অবরোধ কার্যকর হওয়ার পরও এসব জাহাজ গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচল অব্যাহত রেখেছে।
মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘ক্রিস্টিয়ান্না’ নামের একটি বাল্ক ক্যারিয়ার ইরানের বান্দার ইমাম খোমেইনি বন্দর থেকে আসার পর সোমবার প্রণালিটি অতিক্রম করে।
এছাড়া ‘মুরলিকিশান’ নামের একটি ট্যাংকার, যা একই কারণে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, চীনের লানশান থেকে যাত্রা করে পশ্চিমমুখী হয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি ইরানের কেশম দ্বীপের পূর্বে অবস্থান করছিল।

Leave a Reply