
> বিশ্ব > মধ্যপ্রাচ্য ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্রআমার দেশ অনলাইন
ছবি: সংগৃহীত।ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ এপ্রিল) ইরানের স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে এই অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।
এর আগে যুক্তরাষ্ট্র জানায়, বিশ্বের যে কোনো দেশের পতাকাবাহী জাহাজের ওপর এই অবরোধ কার্যকর হবে। ইরানের বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজকে পথিমধ্যে আটক, গতিপথ পরিবর্তনে বাধ্য কিংবা জব্দ করা হতে পারে।
তবে উপসাগরীয় অন্যান্য দেশের বন্দরে যাতায়াতের ক্ষেত্রে এই অবরোধ প্রযোজ্য হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্ট্রাল কমান্ড জানায়, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে অবস্থানরত সব জাহাজের ওপর এই অবরোধ আরোপ করা হয়েছে। অনুমতি ছাড়া কেউ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply