লিটার প্রতি ৫ টাকা করে ফের বাড়ল জ্বালানি তেলের দাম!

লিটার প্রতি ৫ টাকা করে ফের বাড়ল জ্বালানি তেলের দাম!

জ্বালানি তেলের দাম ফের বাড়ল © প্রতীকী ছবি

জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম আরও বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামীকাল সোমবার (১ জুন) থেকে। ফলে লিটার প্রতি ৫ টাকা করে ফের বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম। তবে ডিজেল ১১৫ টাকাই বহাল থাকবে।

আজ সোমবার  (৩১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

মে মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা বহাল ছিল। তবে জুনে এসে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৫ টাকা করে বেড়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা/লিটার, অকটেন ১৪৫ টাকা/লিটার, পেট্রোল ১৪০ টাকা/লিটার এবং কেরোসিন ১৩৫ টাকা/লিটারে পুনর্নির্ধারণ করা হলো। যা ১ জুন থেকে কার্যকর হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *