প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনার জেরে এনসিপি নেতা কারাগারে, পরিবারের আরও তিন সদস্যের নামে মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনার জেরে এনসিপি নেতা কারাগারে, পরিবারের আরও তিন সদস্যের নামে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও বিএনপি নেতাদের নিয়ে সমালোচনা করে বক্তব্য দেওয়ার জেরে লক্ষ্মীপুরের রায়পুরে আনোয়ার হোসেন নামে এক এনসিপি নেতাকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়া তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  রোববার (৩১ মে) দুপুরে রুহুল আমিন মিঝি নামে এক যুবদল নেতা রায়পুর থানায় মামলাটি দায়ের করেন। এর আগে শনিবার (৩০ মে) রাতে উপজেলার সোনাপুর গ্রামের বাড়ি থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আনোয়ারকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।

জানা গেছে, আনোয়ার হোসেন এনসিপির শ্রমিকশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *