টাকা-পয়সাসহ ছোট বোনকে নিয়ে সমকামী সহপাঠীর সাথে উধাও, পাঁচ দিন পর উদ্ধার

টাকা-পয়সাসহ ছোট বোনকে নিয়ে সমকামী সহপাঠীর সাথে উধাও, পাঁচ দিন পর উদ্ধার

ছোট বোনকে নিয়ে সমকামী সহপাঠীর সঙ্গে পালানোর ৫ দিন রাজধানীর আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের তিন ছাত্রীকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। আজ শুক্রবার (৫ জুন) মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর মধ্যে দুজন ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ বলছে, থানায় দায়েরকৃত নিখোঁজ জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়েছে।

পল্লবী থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) মো. হাসিবুর রহমান রনি নামে একজন থানায় এসে জানান যে, তার ১৭ বছর বয়সী মেয়ে গত সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে তার বান্ধবী (১৭) ও বান্ধবীর ছোট বোনকে (১৩) নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। একইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বান্ধবীর পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়। পরে পল্লবী থানা পুলিশের একটি টিম নিরলস অনুসন্ধান পরিচালনা করে শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকে উদ্ধার করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *