
পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কনে পক্ষের বাড়িতে অনুষ্ঠানে খাবার পরিবেশনের বর পক্ষের একজন অতিথিকে দুইটি রোস্ট দিতে রাজি না হওয়ায় বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং পরে কয়েকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
শুক্রবার (৫ জুন) বেলা ৪টার দিকে বাউফলের দাশপাড়া ইউনিয়নের একটি বিবাহ অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে খাবার পরিবেশন করার সময় ছেলে পক্ষের একজন অতিথি মুরগীর দুটি রোস্ট চান। পরিবেশক কনের চাচা রাসেল মোল্লাকে জানালে, আর নেই বলে জানান। এ সময় উভয় পক্ষ প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েকজন সংঘর্ষে জড়ায়। দুই পরিবারের অন্যান্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Leave a Reply