কলেজ ছাত্রের তৈরি অ্যাপে বিনামূল্যে মিলবে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সুযোগ

কলেজ ছাত্রের তৈরি অ্যাপে বিনামূল্যে মিলবে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সুযোগ

কলেজ ছাত্রের তৈরিকৃত অ্যাপ © টিডিসি সম্পাদিত

মাত্র ২০ বছর বয়সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘Admission Hero’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে আলোচনায় এসেছেন শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থী হৃদয় হাসান। তার তৈরি এই মোবাইল অ্যাপের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট ও প্রস্তুতি মূল্যায়নসহ নানা সুবিধা একইু প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

শ্রীবরদী উপজেলার তাতিহাটী ইউনিয়নের জানকিখিলা গ্রামের বাসিন্দা হৃদয় হাসান গত বছর শ্রীবরদী সরকারি কলেজ থেকে জিপিএ ৪.৫০ পেয়ে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষার্থীদের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর ভর্তি প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতেই তিনি ‘Admission Hero’ অ্যাপটি তৈরি করেন।

জানা গেছে, ‘Admission Hero’ মূলত ‘Exam Hero’ এর একটি সাব-ব্র্যান্ড। প্রয়োজনীয় লাইসেন্স ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করে অ্যাপটি চালু করা হয়েছে। এর আগে ‘Exam Hero’-এর প্রতিষ্ঠাতাও ছিলেন হৃদয় হাসান।

অ্যাপটিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের বিগত বছরের প্রশ্ন, মডেল টেস্ট এবং প্রস্তুতি মূল্যায়নের সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একই প্ল্যাটফর্মে অনুশীলন, পরীক্ষা এবং নিজেদের প্রস্তুতির অগ্রগতি যাচাই করতে পারছে। পাশাপাশি ব্যাখ্যাভিত্তিক কনটেন্ট, সমাধানভিত্তিক গাইডলাইন ও বিভিন্ন একাডেমিক সহায়ক ফিচার ধাপে ধাপে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

অ্যাপটির একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষাবিদদের সমন্বয়ে একটি শিক্ষক ও মেন্টর প্যানেল গঠন করা হয়েছে। তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের মানসম্মত ভর্তি প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *