
নিহত মোহাম্মদ রফিক (৩৫) বাসটির হেলপার ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। আহত দুই যাত্রী মো. রনি (২৫) ও মো. ফিরোজ (৪০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ভাটি বাংলা এক্সপ্রেস পরিবহনের একটি বাস মহাখালীর আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসে থাকা দুই যাত্রী ও হেলপার আহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন : ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার

Leave a Reply