
ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © সংগৃহীত
আগামীকাল রবিবার (৭ জুন) বিকেলের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব না পেলে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার (৬ জুন) দুপুরে মিন্টো রোডের নিজ বাসভবনে স্বাস্থ্যখাতের অগ্রগতি বিষয়ে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জনস্বার্থে এবং মানুষের জীবনের স্বার্থে আইনানুযায়ী শাস্তির বিধান নিশ্চিত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে রবিবার বিকেলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, সেই জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply