উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দের আহ্বান

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দের আহ্বান

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় © সংগৃহীত

বাংলাদেশে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অ্যান্টি-হাইপারটেনসিভ ওষুধের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ওষুধ সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের আহ্বানও জানিয়েছেন তারা।

আজ শনিবার (৬ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এবং নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) সেন্টারের উদ্যোগে আয়োজিত এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে তারা এই আহ্বান জানান। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় বাস্তবায়িত ‘প্রাইরোটাইজেশন অব হাইপারটেনশন ট্রিটমেন্ট ইন বাংলাদেশ বাই ইনক্রিজিং অ্যাক্সেস টু অ্যান্টি-হাইপারটেনসিভ ড্রাগস’ শীর্ষক প্রকল্পের আওতায় এই বৈঠক আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। এতে সভাপতিত্ব করেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *