জাবির দুই নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল-অধ্যাপক শামসুল

জাবির দুই নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল-অধ্যাপক শামসুল

অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. শামসুল আলম (বাঁ থেকে) © টিডিসি সম্পাদিত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলমকে উপ-উপাচার্য (শিক্ষা) এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ ‎শনিবার (৬ জুন)  শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে সেই সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

‎প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তারা নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী এবং উপাচার্যের অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগে…

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট…

বাংলাদেশে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অ…

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সম…

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন এবং…

রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশে শিশু নির…

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *