১৯ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতি দেয়া হয়েছে মেয়াদ শেষের আগেই: টিআইবি

১৯ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতি দেয়া হয়েছে মেয়াদ শেষের আগেই: টিআইবি

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির অভিযোগ, এসব সিদ্ধান্তের পেছনে কোনো আনুষ্ঠানিক কারণও প্রকাশ করা হয়নি।

রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে টিআইবি। এ সময় ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

সংস্থাটি বলছে, বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি থাকলেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।  

টিআইবি পর্যবেক্ষণে জানায়, ক্ষমতাসীন দলের গুরত্বপূর্ণ পদে থাকা একজনকে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য, ট্রেজারার, ডিন ও প্রভোস্ট পদে রাজনৈতিক বিবেচনায় পরিবর্তন, সরকার গঠনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন, সংঘর্ষ ও সহিংসতা। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে এবং পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ইত্যাদি ইস্যুতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তারকে কেন্দ্র দুইটি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘঠনা ঘটেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *