মাদ্রাসা শিক্ষকদের মে মাসের বেতন কবে? জানাল অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষকদের মে মাসের বেতন কবে? জানাল অধিদপ্তর

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন বিল আগামীকাল সোমবার (৮ জুন) অথবা পরশুর মধ্যে ছাড় হতে পারে বলে আশা করা হচ্ছে। আজ রবিবার (৭ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সূত্রে এমন তথ্য জানা গেছে। 

অধিদপ্তরের এক প্রশাসনিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, বেতন প্রদানের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামীকাল সোমবার (৮ জুন) অথবা পরশুর মধ্যেই তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, ইনশাআল্লাহ।

জানা গেছে, সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে গত ২৮ মে। এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এর আগেই মে মাসের বেতন দেওয়ার দাবি করেছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারাও চেষ্টা করে শেষ পর্যন্ত দিতে পারেননি। তবে জুন মাসের শুরুর দিকে এক সপ্তাহের মধ্যে বেতন দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তারা জানিয়েছিলেন।

সে অনুযায়ী, প্রথম কার্যদিবস থেকেই তারা বেতন-ভাতা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছেন। দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এরমধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের ব…

মোংলা উপজেলা নির্বাচন অফিসে ভোটার স্থানান্তর (মাইগ্রেশন) কা…

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *