
গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত © সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন চেষ্টার শিকার দুই পরিবারের ছয় সদস্যকে ভারতের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) দিবাগত রাত তিনটার পর বিএসএফ তাদের সীমান্ত এলাকা থেকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারত থেকে অবৈধভাবে সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে বাংলাদেশে ঢুকতে না পেরে এবং ভারতের ভেতরেও ফিরতে না পেরে তাঁরা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে একটি পাটখেতের কাছে অবস্থান নেন।

Leave a Reply