
সব অপেক্ষার অবসান ঘটিয়ে কফিনবন্দি হয়ে দেশে এসেছে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই রেমিট্যান্স যোদ্ধার মরদেহ। রবিবার (৭ জুন) সকালে কফিনবন্দী মরদেহ দুটি তাদের নিজ গ্রামে পৌঁছায়। এ সময় পুরো এলাকায় শোকের মাতম ও স্বজনদের আর্তনাদ আর আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
এর আগে শনিবার (৬ জুন) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের মৃতদেহ। সেখানে সরকারের পক্ষ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে অঞ্চলের জিবদিন এলাকায় নিজ কর্মস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)। মৃত্যুর প্রায় ১ মাস পর সরকারি ব্যবস্থাপনায় তাদের মরদেহ দেশে আনা হয়।

Leave a Reply