
বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত
আওয়ামী লীগ আমলে গুম-খুন, গণহত্যা এবং ভোট চুরির ‘বৈধতা উৎপাদনকারী সাংবাদিক’দের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ রবিবার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছে এই প্রশ্ন রাখেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন। বিগত ১৭ বছর আমরা দেখেছি সাংবাদিকতা করা খুব ডিফিকাল্ট ছিল। সে সময়টিতেও অনেক পেশাদার সাংবাদিক দায়িত্ব পালন করে গেছে।
তিনি বলেন, আওয়ামী লীগের সময় সাংবাদিক পরিচয় দিয়ে গণহত্যা, ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতির বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে; যারা বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রীকে ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী হিসেবে বিভিন্ন সময় নিউজ করেছে মিডিয়াতে; আজকে যারা বিএনপি এবং জামায়াত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামধারী সাংবাদিক। এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার পুনর্বাসন করা হচ্ছে।

Leave a Reply