তীব্র গরমে ক্রমাগত লোডশেডিং, কক্সবাজারে পর্যটকরা বাতিল করছে হোটেল বুকিং

তীব্র গরমে ক্রমাগত লোডশেডিং, কক্সবাজারে পর্যটকরা বাতিল করছে হোটেল বুকিং

প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। তীব্র গরমের মধ্যে ঈদের ছুটিতে কক্সবাজারে ঘুরতে যাওয়া পর্যটকরা তাই ফিরছে নির্ধারিত সময়ের আগেই। জানা গেছে, লোডশেডিংয়ের এমন বিড়ম্বনাপূর্ণ পরিস্থিতিতে অন্তত ইতোমধ্যে ৩০ হাজার পর্যটক বিভিন্ন হোটেলে দেওয়া বুকিং বাতিল করে কক্সবাজার ছেড়েছেন।

এর আগে ঈদুল আজহার দিন ভোরে শহরের কলাতলী সাবস্টেশনের একটি পাওয়ার ট্রান্সফর্মার বিকল হওয়ার পর থেকেই এ পরিস্থিতি তৈরি হয়। এখনো ট্রান্সফরমারটি সচল না হওয়ায় পর্যটকদের দুর্ভোগের পাশাপাশি বাড়তি জ্বালানি ব্যয় বহন করতে হচ্ছে হোটেল মালিকদের।

কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ট্রান্সফরমারটি সচল করতে কাজ চলছে। সোমবারের (৮ জুন) মধ্যে সেটি সচল করা গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *