
চুলের ভিন্নধর্মী স্টাইল নেইমারের © সংগৃহীত
বিশ্বকাপ এলেই ফুটবলারদের পারফরম্যান্সের পাশাপাশি তাদের স্টাইল ও ফ্যাশনও আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেই তালিকায় সবসময়ই অন্যতম নাম ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। মাঠে নৈপুণ্যের মতোই চুলের ভিন্নধর্মী স্টাইল নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই এ তারকার।
আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এবার নতুন রূপে হাজির হয়েছেন নেইমার। শনিবার রাতে তার ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় নতুন হেয়ারস্টাইলে ব্রাজিলের এই তারকাকে। এবার তিনি চুলে হালকা সোনালি (ব্লন্ড) রং করেছেন, যা অনেকের কাছেই ২০১৮ সালে পিএসজিতে খেলার সময়কার নেইমারকে মনে করিয়ে দিয়েছে।

Leave a Reply