
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হন তামিম ইকবাল। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সভাপতি হিসেবেও দায়িত্ব পান তিনি। নির্বাচনের পর পরিচালনা পর্ষদের প্রথম সভায় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ফাহিম সিনহা। যদিও বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী দুইজন সহ-সভাপতি রাখার সুযোগ রয়েছে, তবে আপাতত একজনকেই নিয়োগ দেওয়া হয়েছে।
এ নিয়ে তামিম ইকবাল জানান, বর্তমানে একজন সহ-সভাপতিই যথেষ্ট মনে করা হয়েছে এবং বোর্ডের সবাই এ সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। প্রয়োজনে ভবিষ্যতে দ্বিতীয় সহ-সভাপতি নিয়োগ দেওয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তামিমের ভাষ্য, ‘আপনি কি চিন্তা করেন বা আমি কি চিন্তা করি, এটা ম্যাটার করে না। বোর্ড মনে করেছে যে এখন আপাতত একজন থাকতে হবে। আর বোর্ডের প্রত্যেকটা মানুষ এটার জন্য হাত তুলে জিনিসটাকে সমর্থন দিয়েছে। তাই আমি কি চিন্তা করি আর আপনি কি চিন্তা করেন, এটা আসলেই কোনো বিষয় না।’
ভবিষ্যতে আরেকজন সহ-সভাপতি নেওয়ার সম্ভাবনার বিষয়টি উল্লেখ করে তামিম যোগ করেন, ‘এটার মানে না যে আমরা ভবিষ্যতে আরেকজন নিব না। ওটা ক্যাটাগরি টু থেকেও হইতে পারে, ক্যাটাগরি-৩ থেকেও হইতে পারে, যেকোনো ক্যাটাগরি থেকেই হইতে পারে। যদি ওটা প্রয়োজন হয়, তাহলে আমরা অবশ্যই নিব।’
৬ দফা দাবি আদায় কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিভিন্ন মে…
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এবং এগ্রিকালচারিস্টস …
বিশ্বকাপ এলেই ফুটবলারদের পারফরম্যান্সের পাশাপাশি তাদের স্টা…
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প …
রাজধানীতে ভূমিকম্প অনুভূতি হয়েছে। আজ সোমবার (৭ জুন) সকাল ১১…
৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং মেডিকে…

Leave a Reply