
বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ © সংগৃহীত
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে প্রায় ৭০ ঘণ্টা ধরে অনিশ্চয়তায় কাটানোর পর বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা ১০ জন নারী, পুরুষ ও শিশুকে নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার দিবাগত রাতে বিজিবির সঙ্গে যোগাযোগের পর বিএসএফ তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ সময় সীমান্ত এলাকার ফ্লাডলাইট কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল বলেও স্থানীয়দের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধা দিলে তারা শূন্যরেখার কাছাকাছি ভারতীয় অংশে অবস্থান নেয়। এরপর টানা প্রায় তিন দিন খোলা আকাশের নিচে মানবেতর পরিস্থিতিতে কাটাতে হয় তাদের। খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের অভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে নারী ও শিশুরা। এমনকি কয়েক দফা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও সীমান্ত এলাকায় অবস্থান করতে বাধ্য হয় তারা।

Leave a Reply