প্রথমবারের মতো ভিসি পেল লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রথমবারের মতো ভিসি পেল লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) কে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ভিসি পেল বিশ্ববিদ্যালয়টি। 

রবিবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), অধ্যাপক, ফলিত গণিত বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর ১৭ ডিসেম্বর ২০১৪ তারিখের ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০৬.২২/১৪১ নং প্রজ্ঞাপনের (ঙ) নং শর্তানুসারে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ হতে অব্যাহতি প্রদান করে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো। 

নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসরগ্রহণের তারিখ পর্যন্ত তার নিয়োগের মেয়াদ থাকবে। এ ছাড়া তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য ‍সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।    

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভ…

চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জব…

সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদ…

গবেষকদের মতে, বাংলাদেশে পোলট্রি খাতে গামবোরা (ইনফেকশিয়াস ব…

অন্তবর্তীকালিন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউ…

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *