মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে এস এম আবু তাহের ভূঁইয়া (৬৯) নামের সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ মে) রাত তিনটার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিম মিঠানালা এলাকার মৃত হাবিব উল্লাহ ভুঁইয়ার ছেলে।

আবু তাহের ভূঁইয়া ২০০৩ সাল থেকে ২০১৬ সাল  পর্যন্ত মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, আবু তাহেরের বিরুদ্ধে একটি সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ জুন) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *