প্রাথমিকের গোল্ডকাপ ফুটবল ফাইনাল ২০ জুন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রাথমিকের গোল্ডকাপ ফুটবল ফাইনাল ২০ জুন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’। এই খেলার ফাইনাল আগামী ২০ জুন রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জমকালো এই সমাপনী ও ফাইনাল খেলার উদ্বোধন করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক, সামাজিক ও নান্দনিক বিকাশের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটি খুদে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার জন্য নির্বাচনি ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে লক্ষ্যে এরই মধ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ শিক্ষাবান্ধব দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *