
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত
সরকারি স্কুল ও কলেজে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভাইভা নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৮ জুন) আয়োজি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা এ আই পদ্ধতিতে নেয়ার চেষ্টা করছি। আমরা ভাবছি ভাইভায় যে প্রার্থী ফেল করবেন সেটাও ফেল। আরো কিছুদিন আমরা এআই দিয়ে ভাইভা নেয়ার চেষ্টা করছি। দেখা যাক যদি না হয় ম্যানুয়ালি ভাইভা নেয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তবে প্রযুক্তিনির্ভর এই প্রক্রিয়া চালুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

Leave a Reply