পবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য হলেন মোশাররফ ও নুরুল ইসলাম

পবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য হলেন মোশাররফ ও নুরুল ইসলাম

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের রিজেন্ট বোর্ড সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম। সোমবার (৮ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-২ কতৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে তাদের মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে। 

সিনিয়র সহকারী সচিব ফামিা তাজরীন তন্বী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৮(১) (ঘ) ধারা অনুযায়ী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে এই ০২ (দুই) জন সংসদ সদস্যকে সংসদ নেতা তথা মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন প্রদান করেছেন।

উল্লেখ্য আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং (এসআইআর) ২০২৬-এ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১০ম স্থান অর্জন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। একইসঙ্গে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২য় স্থান অর্জন করে নতুন সাফল্যের নজির গড়েছে বিশ্ববিদ্যালয়টি।

রিজেন্ট বোর্ড সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-৪ আসনের…

দেশের ৮টি জেলায় রাত ১টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথ…

সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৪৫তম…

২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছর পার হলেও নতুন পে-স্কেল না হওয়ায় …

ফিফা বিশ্বকাপ মানেই যেন উত্তেজনা, নাটকীয়তা আর নানা স্মরণীয…

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *