
কুমিল্লায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে মুরাদনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকারপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত রাসেল মিয়া (৪৬) সুনামগঞ্জ সদরের কোনাগাঁও গ্রামের আবু সাদেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) দিবাগত রাতের কোন এক সময় ট্রান্সফরমার চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে এ সময় বিদ্যুতায়িত হয়ে খুঁটির নিচে পড়ে যায় ওই যুবক। পরে সোমবার সকালে এলাকাবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ৭ ব্যাংকে বন্দি শিক্ষকদের অবসরের টাকা

Leave a Reply