যশোরে এক সপ্তাহে আওয়ামী লীগের ৩ ঝটিকা মিছিল

যশোরে এক সপ্তাহে আওয়ামী লীগের ৩ ঝটিকা মিছিল

ঝটিকা মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যশোরে তৎপরতা বেড়েছে। গত এক সপ্তাহে জেলায় অন্তত তিনটি ঝটিকা মিছিল হয়েছে, যার দুটি হয়েছে প্রকাশ্য ঘোষণা দিয়ে।

গত ৭ জুন শহরের ভেতরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। ওই ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করে। আটকের পরদিন যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ফেসবুকে পোস্ট দিয়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেন। তিনি লেখেন, ‘কর্মীদের সিদ্ধান্ত, যত বেশি গ্রেপ্তার, তত বেশি মিছিল’।

ওই ঘোষণার পর শনিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কে ফের মিছিল হয়। যশোর জেলা যুবলীগের ব্যানারে স্বল্পসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। মিছিল থেকে তেল, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আওয়ামী লীগ সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি তোলা হয়।

এর আগে গত ১১ জুন কেশবপুর উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *