সমালোচনার পর জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ম্যাচ দেখানোর উদ্যোগ রাকসুর

সমালোচনার পর জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ম্যাচ দেখানোর উদ্যোগ রাকসুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে ফুটবল বিশ্বকাপ ২০২৫ উপভোগের জন্য জায়ান্ট স্ক্রিনে ম্যাচগুলো দেখানোর উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

শনিবার (১৩ জুন) রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্বকাপের ব্রাজিল, আর্জেন্টিনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচ এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। এ ছাড়া ফাইনাল ম্যাচটি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থাপনায় দেখানোর ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম তানবীর বলেন, ‘আমরা বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে আমরা সোস্যাল মিডিয়া ও সংবাদমাধমে জানতে পারলাম, বাফুফে আমাদের ক্যাম্পাসে একটা ফ্যান জোন করবে। যত দূর শুনলাম, তারা বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে জানিয়েছে তাদের কোনো পরিকল্পনা নেই এখানে ফ্যানজোন করার। রাকসু হয়তো তাদের আশায় ছিল। রাকসু তো একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। তারা কেন অন্যের আশায় থাকবে?’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ এলে আমাদের ভার্সিটি অনেক উন্মাদনা দেখা যায় যেখানে লিড দেয় শিক্ষার্থীকেন্দ্রিক সংগঠনগুলো। রাকসুর বিগত কাজগুলো দেখে বুঝা যাচ্ছে, তারা সমালোচনা না করলে আসলে কোনো কাজই করে না। তবু মন্দের ভালো রাকসু আর্জেন্টিনা, ব্রাজিলসহ বড় দলের ম্যাচের আগে কিছু একটা করতে পারছে তারা। আশা করি, তারা বিশ্বকাপজুড়ে আমাদের বিভিন্ন ইভেন্টের মধ্যে মাতিয়ে রাখবে।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাফায়েল আহমেদ বলেন, ঘোষণাটা আরও আগে আসলে ভালো হতো। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়াটা ইতিবাচক। এখন বাস্তবায়নটা সুন্দর হওয়া জরুরি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *