অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলেই ইতিহাস বাংলাদেশের

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলেই ইতিহাস বাংলাদেশের

অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারালো বাংলাদেশ © সংগৃহীত

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক কীর্তি ইতোমধ্যেই গড়ে ফেলেছে বাংলাদেশ। এবার লাল-সবুজ জার্সিধারীদের সামনে আরও বড় অর্জনের হাতছানি। 

আজ রবিবার (১৪ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিততে পারলেই বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার বিরল এক ইতিহাস গড়বে টাইগাররা।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এর আগে অস্ট্রেলিয়াকে তিন বা ততোধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে হোয়াইটওয়াশ করতে পেরেছে মাত্র তিনটি দেশ—ইংল্যান্ড (তিনবার), দক্ষিণ আফ্রিকা (দুবার) ও নিউজিল্যান্ড (একবার)। কাল জিতলে চতুর্থ দেশ হিসেবে এই অভিজাত তালিকায় নাম লেখাবে বাংলাদেশ।

অজিদের বিপক্ষে অতীতে যতগুলো দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ, সবকটিতেই হোয়াইটওয়াশ হতে হয়েছিল। তবে ১৫ বছর পর ঘরের মাঠে তাদের মুখোমুখি হয়ে প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে সেই ইতিহাস বদলে দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সফরকারীদের ১৯১ রানে আটকে দিয়ে বড় জয়ের পর, দ্বিতীয় ম্যাচে তাসকিন-মোস্তাফিজের আগুনঝরা বোলিংয়ে ওয়ানডে ইতিহাসে প্রথমবার শূন্য রানে প্রথম তিন উইকেট হারানোর লজ্জায় পড়ে অস্ট্রেলিয়া। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *