জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৬: ১৬আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৮: ২৭

জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে বিনা বাক্যব্যয়ে এবং বিনা তর্কে মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, এটাই জনগণের অভিপ্রায়। জনগণ ৭০ শতাংশ ভোট দিয়ে সেই অভিপ্রায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন।

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্য আয়োজিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *