
> বিশ্ব > মধ্যপ্রাচ্য আলোচনা যতবার প্রয়োজন আয়োজনে প্রস্তুত পাকিস্তানআমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৪: ৩৫আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৪: ৪০
ফাইল ছবিশান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে যত রাউন্ড আলোচনার প্রয়োজন হবে, পাকিস্তান তা আয়োজন করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির একজন সরকারি কর্মকর্তা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সব পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। মূলত শান্তি প্রতিষ্ঠায় এই প্রক্রিয়া সফল করতে পাকিস্তান দীর্ঘমেয়াদি প্রচেষ্টার জন্য অঙ্গীকারবদ্ধ।
এর আগে, পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসলামাবাদে ১১ এপ্রিল আলোচনায় বসেছিলেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। দীর্ঘ ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো চুক্তিতে উপনীত হতে পারেননি তারা।

Leave a Reply