শিগ্‌গিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে

শিগ্‌গিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৫: ০১আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৫: ০৯

ছবি : সংগৃহীতস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশকে মাদকমুক্ত করতে খুব শিগ্‌গিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যার সমাধানে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

মানব পাচার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের কিছু অঞ্চলে বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মানব পাচার রোধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পয়েন্টে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অপরাধ দমন করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *