চীনের পররাষ্ট্র উপমন্ত্রী সান ওয়েইডং বরখাস্ত

চীনের পররাষ্ট্র উপমন্ত্রী সান ওয়েইডং বরখাস্ত

> বিশ্ব > চীন চীনের পররাষ্ট্র উপমন্ত্রী সান ওয়েইডং বরখাস্তআমার দেশ অনলাইন

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেইজিং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের মানবসম্পদ মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, দেশটির সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা স্টেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। তবে কেন বা ঠিক কবে তাকে অপসারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, সান ওয়েইডংয়ের সর্বশেষ প্রকাশ্য কার্যক্রম ছিল গত ১৩ মার্চ। এ দিন তিনি চীনে নিযুক্ত ব্রুনাই ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *