পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বা বিভেদের স্থান নেই : তথ্যমন্ত্রী

পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বা বিভেদের স্থান নেই : তথ্যমন্ত্রী

> জাতীয় পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বা বিভেদের স্থান নেই : তথ্যমন্ত্রীআমার দেশ অনলাইন

পহেলা বৈশাখের উৎসবে কোনো ধর্ম, বর্ণ বা বিভেদের স্থান নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ উৎসবের জন্য, আনন্দের জন্য। এই আনন্দের মধ্যে কোনো ধর্ম থাকবে না, কোনো বিভেদ থাকবে না।

জহির উদ্দিন বলেন, পহেলা বৈশাখ কেবল কোনো তাত্ত্বিক সমাজ বিশ্লেষণের বিষয় নয়, বরং এটি বাঙালির আনন্দ ও অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা।

মন্ত্রী ১৪৩৩ বঙ্গাব্দকে একটি সম্ভাবনাময় বছর হিসেবে উল্লেখ করে বলেন, আগামী বছরজুড়ে আমাদের সরকার বাংলাদেশের কৃষি-নির্ভর অর্থনীতির উন্নয়নে নিরলসভাবে কাজ করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *