‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন জামায়াত আমির

‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন জামায়াত আমির

> রাজনীতি > জামায়াত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন জামায়াত আমিরস্টাফ রিপোর্টার

মঙ্গলবার সকালে মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় লেখক মেজর (অব.) আখতারুজ্জামান বইটি লেখার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

বইটির মোড়ক উন্মোচনের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, মাওলানা আ ন ম সামছুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *