বঞ্চিত শিশু-প্রবীণদের সাথে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন

বঞ্চিত শিশু-প্রবীণদের সাথে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন

> রাজনীতি > বিএনপি বঞ্চিত শিশু-প্রবীণদের সাথে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপনস্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১: ০০আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০১: ০৩

বাংলা নববর্ষ উপলক্ষে দেশীয় সংস্কৃতি ধারণ, লালন ও পালনের প্রয়াসে এতিম শিশু, দীর্ঘদিনের সহযোদ্ধা ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাজধানীর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল- নতুন বছরের আনন্দ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং বিশেষভাবে এতিম শিশু, দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং বাঙালিদের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফল করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *