
> বিশ্ব > আমেরিকা জীবাশ্ম জ্বালানি বন্ধে ৬০ দেশের প্রথম বৈশ্বিক সম্মেলন, আমন্ত্রণ পায়নি যুক্তরাষ্ট্রআমার দেশ অনলাইন
ছবি: সংগৃহীত।কলম্বিয়ার সান্তা মারতা শহরে এ সপ্তাহে প্রায় ৬০টি দেশের মন্ত্রীরা জড়ো হচ্ছেন জীবাশ্ম জ্বালানি ধাপে ধাপে বন্ধ করার লক্ষ্যে প্রথম বৈশ্বিক সম্মেলনে। তবে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি যুক্তরাষ্ট্রকে।
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি অস্থিরতার সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন দেশে জ্বালানির ঘাটতি, মূল্যবৃদ্ধি, রেশনিং, কর্মঘণ্টা কমানো এবং ভ্রমণে সীমাবদ্ধতা আরোপের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিশেষ করে হরমুজ প্রণালীর অস্থিতিশীলতা—যেখান দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। অনেক দেশকে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা পুনর্বিবেচনায় বাধ্য করছে। যদিও কিছু দেশ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছে, অন্যরা আবার কয়লার মতো নিজস্ব জ্বালানি উৎসের দিকে ঝুঁকছে।

Leave a Reply