লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৫২১

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৫২১

> বিশ্ব লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৫২১আমার দেশ অনলাইন

লেবাননের রাজধানী বৈরুতে ৮ এপ্রিল ইসরাইলের ভয়াবহ হামলার পর উদ্ধারকাজ চলছে। ছবি: রয়টার্সলেবাননের ভূখণ্ডে চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) সোমবার এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৭ হাজার ৮০৪ জন।

এদিকে ইসরাইল ও লেবাননের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা ক্রমেই ভঙ্গুর হয়ে উঠছে। যুদ্ধবিরতির মধ্যেই গত দুই দিনে ইসরাইলি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ এজেন্সি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *