জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন হচ্ছে

জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন হচ্ছে

> রাজনীতি জামায়াত-এনসিপি মৈত্রীর ভবিষ্যৎ কোন পথেরকীবুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদে ৬৮টি আসন নিয়ে ১১ দলীয় ঐক্যের মাধ্যমে বিরোধী দল হিসেবে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন নিয়ে সংসদীয় রাজনীতিতে তৃতীয় বৃহৎ দল হিসেবে আত্মপ্রকাশ করে।

নানা হিসাবনিকাশ করে নির্বাচনি ঐক্যে যুক্ত হওয়ার পর এখন রাজনৈতিক ঐক্যের অংশীদার দেশের অন্যতম পুরোনো দল জামায়াতে ইসলামী এবং চব্বিশের জুলাই বিপ্লব-পরবর্তী আত্মপ্রকাশ হওয়া তরুণদের দল এনসিপি। জোটবদ্ধ নির্বাচনের ধারাবাহিকতায় সংসদে এবং রাজপথে ঐক্যবদ্ধ রাজনৈতিক সম্পর্কে বেশ এগিয়ে চলেছে দল দুটি।

তবে তাদের সে মৈত্রীর ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে, সে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে বেশ কৌতূহল রয়েছে। কারো কারো মতে, জামায়াত-এনসিপির বন্ধনে ফাটল ধরাতে ভেতর-বাইরে নানা তৎপরতা চলছে। বিশেষ করে বিএনপির একটি মহল থেকে এনসিপিকে কাছে টানার চেষ্টা চলছে বলে গুঞ্জন রয়েছে। আবার অনেকের মতে, ধীরে ধীরে দল দুটির ঐক্য আরো মজবুত ও স্থায়ীত্বে রূপ নিতে যাচ্ছে। এনসিপি প্রধানকে বিরোধীদলীয় চিফ হুইপ পদ দেওয়া, সংরক্ষিত নারী আসনে একটি আসন বেশি প্রদানসহ তাদের নানাভাবে গুরুত্ব দেওয়ার মাধ্যমে তার প্রমাণ দিচ্ছে জামায়াত।

যদিও বিষয়টি সংশ্লিষ্ট দলীয় ও রাজনৈতিক স্বার্থের হিসাবনিকাশের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মহলের তৎপরতার ওপর অনেকটা নির্ভর করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ইতোমধ্যে সাবেক বিএনপি নেতাসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আলোচিত ব্যক্তিদের এনসিপিতে যোগদানের মধ্য দিয়ে এককভাবে শক্তিশালী হয়ে উঠছে দলটি। আরো অনেকের যোগদানের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মাঠপর্যায়ে জামায়াত-এনসিপিতে জটিলতা দেখা দিতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *