রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং হবে আজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং হবে আজ

> জাতীয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং হবে আজবিশেষ প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৯: ০২আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৯: ০৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং করা হচ্ছে আজ মঙ্গলবার। বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জালানি লোডের মাধ্যমে ঘটনাবহুল পরিক্রমার পর এটির প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাবে।

বিদ্যুৎ কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সচিব মো. আনোয়ার হোসেন, রাশিয়ান সংস্থা রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাআভ অংশ নেবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *