শার্শার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শার্শার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

> রাজনীতি > বিএনপি যশোরের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রীস্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯: ৫০আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১১: ২১

ছবি: আমার দেশযশোরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের জন্য ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম যশোর সফর, যেখানে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শন এবং বড় রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

যশোরে পৌছে থেকে সরাসরি শার্শা উপজেলার উলাশীতে গিয়ে উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজ উদ্বোধন করবেন। পরে সেখানে সুধী সমাবেশে অংশ নেবেন।

এরপর সড়কপথে যশোর শহরে এসে দুপুর সোয়া ১টায় শহরতলির বিলহরিণা এলাকায় যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। দুপুরে সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি যশোর ক্লাব পরিদর্শন করবেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *